বলিউডেও এবার রামায়ণ, রাম-সীতার ভূমিকায় রণবীর-আলিয়া

তাঁর প্রত্যাখ্যানের পর ছবিতে সীতার ভূমিকায় বাছা হয়েছে রণবীরের রিয়েল লাইফ সীতাকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৬ জুন মুক্তি পাচ্ছে রামায়ণের আধুনিক সংস্করণ ‘আদিপুরুষ’। ইতিমধ্যেই প্রচারের তোড়জোড় শুরু করে দিয়েছেন ছবির কলাকুশলীরা। এরই মধ্যে অন্য ‘রামায়ণ’ চলচ্চিত্রের ঘোষণা করলেন পরিচালক নীতেশ তিওয়ারি। আগামী ডিসেম্বর থেকেই শুরু ছবির শুটিং। তবে এই ছবিটি নিয়ে অনেকদিন ধরেই অনেক জল্পনা-কল্পনা চলছিল। আদৌ ছবিটি হচ্ছে কিনা তা চূড়ান্ত জানা যায় গতকাল। শোনা যাচ্ছে, রণবীর-আলিয়াকেই ছবির মুখ্য চরিত্রের জন্যে বেছে নেওয়া হয়েছে। ব্রহ্মাস্ত্র চলচ্চিত্রেই প্রথম একসঙ্গে জুটি বেঁধেছিলেন রণবীর-আলিয়া।

অফস্ক্রিনের পাশাপাশি অনস্ক্রিনেও এই জুটি দুর্দান্ত সফল। রিপোর্ট অনুসারে, আলিয়া ভাট ছবিতে দেবী সীতার চরিত্রে অভিনয় করবেন, আর রণবীর অভিনয় করবেন ভগবান রামের চরিত্রে। তবে প্রথমে ছবিটির প্রস্তাব দেওয়া হয়েছিল, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। তাঁর প্রত্যাখ্যানের পর ছবিতে সীতার ভূমিকায় বাছা হয়েছে রণবীরের রিয়েল লাইফ সীতাকেই। জানা গিয়েছে, কার্যত প্রযোজকরা ছবিটির শুটিং এতদিন আটকে রেখেছিলেন কারণ তাঁরা রাবণের ভূমিকায় অভিনয় করার জন্য কোনও অভিনেতা খুঁজে পাচ্ছিলেন না। তবে শেষমেশ নির্মাতারা রাবণের ভূমিকায় কে অভিনয় করবেন সেই সন্ধান শেষ হয়েছে।

পিঙ্কভিলার মতে, যশ, আলিয়া ভাট এবং রণবীর কাপুর ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে, নীতেশ এবং পরিচালক মধু মান্তেনা ছবিটির কাস্ট নিশ্চিত করেছেন। প্রকাশনার ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, “গত কয়েক সপ্তাহ ধরে, রণবীরকে ডিএনইজি অফিসে যেতে দেখা গিয়েছে। এছাড়াও ছবির প্রাক-ভিজ্যুয়ালাইজেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ভগবান রামের চরিত্রে রণবীরের লুক টেস্টও সম্পন্ন হয়েছে।” কাজের ফ্রন্টে, আলিয়া এবং রণবীরের প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ গত বছর মুক্তি পেয়েছিল। আলিয়াকে খুব শীঘ্রই করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এ দেখা যাবে।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের