লিঙ্গ পরীক্ষার দাবি উঠল ইরানের মহিলা ফুটবল দলের গোলরক্ষকের

ফের বিতর্কের ঝড় এশিয়ান ফুটবলে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বিতর্কের ঝড় উঠল এশিয়ান ফুটবলে। এবার নাম জড়াল ইরানের মহিলা ফুটবল দলের। সেই টিমের গোলরক্ষক জোরা কুদাইয়ের লিঙ্গ পরীক্ষা করার দাবি উঠল। আর এর নেপথ্যে হাত রয়েছে জর্ডনের যুবরাজ আল-বিন-আল-হুসেইন। যদিও তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছে জর্ডন ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)। তাদের তরফ থেকে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) চিঠি  দিয়ে কুদাইয়ের লিঙ্গ পরীক্ষা করার আবেদন জানানো হয়। চিঠিটি টুইট করে প্রকাশ্যে আনা হয়।

সেই চিঠিতে জর্ডনের যুবরাজ ৪৭ নম্বর ধারার কথা উল্লেখ করে বলেছেন যে, ‘খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের লিঙ্গ যাচাইকরণ একদমই বাধ্যতামূলক নয়। তবে সন্দেহ থাকলে ফেডারেশন এই বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য।’ সেই সঙ্গে তিনি এএফসি-কে সজাগ হওয়াকর জন্য আহবানও জানান। এছাড়া চিঠিতে তিনি উল্লেখ করেন যে, ইরানি মহিলা ফুটবল দলের লিঙ্গ এবং ডোপিংয়ের ইতিহাস রয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মহিলাদের বিশ্বকাপের বাছাই পর্বে জর্ডনের মুখোমুখি হয়েছিল ইরান। সেই ম্যাচে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে যায় ইরানের মহিলারারা। আর শুটআউটে জর্ডনের ফুটবলারদের ২টি শট আটকে দেন ইরানের গোলরক্ষক জোরা কুদাই।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন