আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মদের দাম কমানোর অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুরাপ্রেমী সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: মদ্যপান ছাড়া তাদের চলে না। মদ্যপান জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর প্রিয় পানীয়ের দাম লাগাতার বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ কর্নাটকের সুরাপ্রেমীরা। প্রিয় পানীয়ের দাম কমানোর অনুরোধ জানিয়ে খোদ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও আবগারি মন্ত্রী আর বি তিম্মাপুরকে ইমেল  পাঠিয়েছে সুরাপ্রেমীদের সংগঠন।  আর ওই ইমেলের কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

দক্ষিণ রাজ্য কর্নাটকে মদ্যপানের ব্যাপক প্রচলন রয়েছে। উ‍ৎসব-অনুষ্ঠানে কার্যত মদের ফোয়ারা ছোটে। ভোটের সময়েও ভোটারদের মন জয়ে বিনা পয়সায় মদ উপহার দেওয়ার পথে হাঁটেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। নিজেদের অধিকার ও দাবি যাতে জোরালোভাবে তুলে ধরা যায় তার জন্য রাজ্য মদ্য প্রেমীগালু হাগু কুড়াকারা সঙ্ঘ নামে একটি সংগঠনও গড়ে তুলেছেন নিয়মিত মদ্যপানকারীরা।

ওই সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও রাজ্যের আবগারি মন্ত্রীকে পাঠানো চিঠিতে দেশে তৈরি বিদেশি ব্র্যান্ডের  মদ ও বিয়ারের দাম না বাড়ানোর  আর্জি জানানো হয়েছে। আর্জিতে বলা হয়েছে, ‘জাতি-ধর্ম নির্বিশেষে সমাজের অধিকাংশই নিয়মিত মদ্যপান করেন। মদ তাঁদের কাছে প্রতিদিনের খাবারের তালিকার অঙ্গ হয়ে উঠেছে। উ‍ৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও মদ পরিবেশন করা হয়। তাই সরকারের উচিত সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে মদের ওপরে কর না বাড়ানো এবং ন্যায্যমূল্যে যাতে রাজ্যে মদ পাওয়া যায়, তা নিশ্চিত করা।’

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ