হড়পা বান, সঙ্গে ধস, কাঠগড়ায় সেবক রংপো রেল প্রকল্প

হড়পা বান আসা ও ধস নামার ঘটনা ঘটেছে কালিম্পং জেলার রম্ভি এলাকায়। সেবক রংপো রেল প্রকল্পের জন্যই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবেমাত্র বর্ষা পা রেখেছে বঙ্গভূমিতে। দিল্লির মৌসম ভবনের(Mousam Bhawan) সতর্কতা মিলিয়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের(North Bengal) ডুয়ার্সের পাশাপাশি পাহাড়ের বুকেও। রবিবার রাতভর সেখানে বৃষ্টি হয়েছে। আর সেই ভারী বৃষ্টিতেও হুট করে গ্রামের ভেতরে নেমে আসে হড়পা বান(Flash Flood)। সঙ্গে ধস(Land Slide)। যা আগে কখনও দেখা যায়নি। সেই হড়পা বান আর ধসে কারও প্রাণহানীর ঘটনা না ঘটলেও গ্রামের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আর এই সবের জন্য গ্রামবাসীদের কাঠগড়ায় উঠেছে সেবক রংপো রেল প্রকল্প(Sevok Rangpo Rail Project) । কেননা গ্রামবাসীদের অভিযোগ, এই রেল প্রকল্পে যেভাবে পাহাড় কেটে কাজ হচ্ছে তার জেরেই এই হড়পা বান আর ধস। এই প্রকল্পের কাজ বন্ধ না হলে আগামী দিনে হড়পা বান আর ধসে গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। মারা যাবেন গ্রামের সকলেই। রবিবার রাতে হড়পা বান আসা ও ধস নামার ঘটনা ঘটেছে কালিম্পং(Kalimpong) জেলার রম্ভি(Rambhi) এলাকায়।

আরও পড়ুন ঘুরপথে বিজেপির হাত শক্ত করার পথে কুড়মি নেতারা

জানা গিয়েছে, রবিবার রাত থেকে তরাই-ডুয়ার্স সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আর সেই বৃষ্টিপাতের জেরে কালিম্পং জেলার কালিম্পং-১ ব্লকের রম্ভি এলাকায় ধস নামে। ধসের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ-সহ রম্ভি বাজার গ্রামের একাধিক বাড়ি। ব্যাহত হয়েছে গুরুত্বপূর্ণ সেবক-রংপো রেল প্রকল্পের কাজও। আর এই ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, যেভাবে গ্রামের কথা চিন্তা না করে রেল প্রকল্পের কাজ চলছে তাতেই ক্ষতি হয়েছে। পাহাড় থেকে নেমে আসা জল নিকাশির মাধ্যমে বের করার কোনও জায়গা করা হয়নি। এমনকী প্রকল্পের কাজের সময় বড়বড় যন্ত্র চলার ফলে বেশ কয়েকটি বাড়ি আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার বর্ষার আগে ধস আটকানোর কোন ব্যবস্থাই করা হয়নি। যার জেরে আরও বেশি ক্ষতি হয়েছে। যদি অবিলম্বে পদক্ষেপ না করা হয় এবং আরও বৃষ্টি হলে গোটা গ্রাম ধসে চাপা পড়ে যাবে।  

আরও পড়ুন পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে হাজার কিমি রাস্তা নির্মাণ শেষ

সোমবার সকাল থেকেই উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা দল। কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নেমেছে। বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষকে বলা হয়েছে ধস আটকাতে অবিলম্বে পদক্ষেপ কর‍তে বলা হয়েছে।’ যদিও গ্রামবাসীদের অভিযোগ, ‘এই হড়পা বান আর ধসের জন্য সেবক-রংপো রেল প্রকল্পই দায়ী। আমরা বহুবার বলেছি গ্রামের জন্য সুরক্ষার ব্যবস্থা করতে। কিন্তু তা করা হয়নি৷ সারা রাত আতঙ্কে কাটিয়েছি। আর একটু বৃষ্টি হলেই বাড়ি ধসে যেতো। ছোটছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাব ভেবে পাচ্ছি না।’ ঘটনার জেরে রেল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অরুন বরণ পাত্র জানিয়েছেন, ‘এইধরণের প্রবল বৃষ্টি হবে তা আমরা ভাবতে পারিনি। তবে যথোপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে।’

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের