বাঁকুড়া জেলা পরিষদে প্রার্থী সুজাতা

বাঁকুড়ার ৪৪ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী সুজাতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি সুজাতা মণ্ডল (SUJATA MONDAL)। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর স্বামী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই মুহূর্তে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। স্বামী যখন আদালতের নির্দেশে এলাকার বাইরে ছিলেন, তখন সৌমিত্রের হয়ে প্রচার চালিয়েছিলেন সুজাতাই। সৌমিত্রের জয়ের পেছনে বড় অবদান ছিল সুজাতার। সেই সুজাতাই তৃণমূলের প্রার্থী হলেন জেলা পরিষদের।

বাঁকুড়ার ৪৪ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী সুজাতা। মানে, জয়পুরের ৩টি  ব্লকের মধ্যে ১টি ব্লকে প্রার্থী তিনি। উল্লেখ্য, এখানে বিজেপির সংগঠন নড়বড়ে। তৃণমূলের দাবি, বিধানসভা নির্বাচনে আরামবাগে সুজাতার হার হলেও পঞ্চায়েত নির্বাচনে জয় হবে তাঁর।

অন্যদিকে, বাঁকুড়া জেলার ইন্দাসে বিজেপি প্রার্থীদের গাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় দু’ই গাড়ির চালক সহ মোট ৮ জনকে আটক করেছে পুলিশ। ইন্দাসের বাঁধেরপাড় এলাকায় নাকা তল্লাশি চালিয়ে পুলিশ আটক করে বিজেপি’র দু’টি গাড়িকে। ওই গাড়িগুলি থেকে উদ্ধার হয় তাজা বোমা। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতেই গোপন সূত্রে  তাঁরা খবর পেয়েছিলেন পাটরাই থেকে বোমা নিয়ে যাওয়া হবে ইন্দাসে। তারপরেই বুধবার সকাল থেকে চালানো হয় তল্লাশি। থানা সূত্রে খবর, দু’টি গাড়ি আটক করা হলেও একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা। এদিন, ইন্দাসে কয়েকশো কর্মী নিয়ে মিছিল করে বিজেপি যাচ্ছিল মনোনয়নকেন্দ্রের দিকে। নেতৃত্বে গেরুয়া শিবিরের বিধায়ক নির্মল ধাড়া। এরপরে তৃণমূল কর্মীরাও করে জমায়েত। বাধে বচসা। তবে বিজেপি এদিন হাতাহাতিতে জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে।

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি