‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল জমানায় জোর করে জমি দখল করার অভিযোগ উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের বিরুদ্ধে। সেই জবরদখল করা জমিতে প্রাসাদের মতো বাড়িও বানিয়েছেন তিনি। রাজ্যে পালাবদলের পর জাহাঙ্গিরের ঠাঁই হয়েছে জেলে। এবার সরকারি জমিতে গজিয়ে ওঠা তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। গতকাল, বুধবার থেকে চলছে সেই বাড়ি ভাঙার কাজ। তার মাঝেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ, বৃহস্পতিবার হাওড়াতে ছট পুজোর সামগ্রী বিতরণের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘ফলতার পুষ্পা জাহাঙ্গির জোর করে সরকারি জমি দখল করে রেখেছিল। সেই জমিতে বিরাট বাড়ি বানিয়েছে। সেই বাড়ি ভাঙা হচ্ছে। আর দখল করে রাখা সরকারি জমিতে গরিবদের জন্য আবাসের বাড়ি তৈরি করা হবে।’

আরও পডুন: ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

তিনি জানিয়েছেন, ‘বছরের পর বছর সরকারি আধিকারিকদের দিয়ে পুরসভা চালানো যায় না। তাঁদের কিছু লিমিটেশন রয়েছে। রাজ্যে পালাবদলের পরই নতুন সরকার ডিলিমিটেশন করে হাওড়া ও কলকাতা পুরসভার নির্বাচন করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু নির্বাচনে বাধা দিতে কলকাতা হাইকোর্টে গিয়েছে বিরোধীরা। যাঁদের জামানত বাজেয়াপ্ত হবে তাঁরাই নির্বাচনে বাধা দিচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। এসএলপি দায়ের করব। আর সময়মতো নির্বাচন না হলে ১ তারিখ থেকে হাওড়া ও কলকাতা পুরসভার ওয়ার্ডগুলিতেও কো-অর্ডিনেটর বসানো হবে। ১২ বছর ধরে হাওড়ার বাসিন্দারা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। আর সেই যন্ত্রণা সহ্য করতে দেব না।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বামেদের পার্টি অফিস থেকে কাউকে বা তৃণমূলের প্রতিষ্ঠিত চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের তো বসাতে পারব না। আমাদের নেতারাই কো-অর্ডিনেটর হবেন।’

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’