দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিজাতের দাপটে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ ৩৮২ রানে

নিজস্ব প্রতিনিধি:  মীরপুরে আয়োজিত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই যেন ধাক্কা খেল বাংলাদেশ। গত বুধবার লিটন দাসরা ম্যাচ শেষ করেছিলেন ৩৬২ রানে। হাতে ছিল ৫টি উইকেট। কিন্তু বৃহস্পতিবার বাকি পাঁচ ব্যাটসম্যানরা সেইভাবে বাংলাদেশের রানকে আর বেশি এগিয়ে নিয়ে যেতে পারলেন না। শেষ পর্যন্ত ৩৮২ রানেই শেষ হয়ে লিটন দাসদের প্রথম ইনিংস।

গত বুধবারের অপরাজিত দুই ব্যাটার বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই আফগান বোলারদের দাপটের কাছে হার মেনে প্যাভেলিয়নে ফিরলেন। মুস্তাফিজুর রহিমকে সাজঘরে পাঠালেন নিজাত মাসুদ, আর মেহেদিহাসানকে আউট করলেন আমিন আহমাদজি। এই দুই ব্যাটার চটজলদি ফিরে যাওয়ায় চাপের মুখে পড়ে যান টাইগাররা। ফলে ফল যা হওয়ার তাই হল। বাকি ব্যাটারর আয়ারাম আর গয়ারাম হলেন।

চলতি সিরিজে আফগানদের হয়ে নজরকাড়া বোলিং করলেন নিজাত মাসুদ। মাত্র ১৬ ওভার বল করে ৭৯ রান এবং ২টি মেডেন দিয়ে পাঁচটি উইকেট একাই পকেটে পুড়লেন তিনি। এরপরই আহমদজি নিয়েছেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে আফগানদের শুরুটাও ভালো হয়নি একেবারেই। লাঞ্চের আগেই আফগানরা অর্ধ্বশতরান স্কোরবোর্ডে পার করতেই তারা হারিয়ে ফেলেছে ৪টি উইকেট। বাংলাদেশের হয়ে আফগানদের শিবিরে ধ্বস নামান শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন। শরিফুল দুটি ও ইবাদত দুটি উইকেটে নিয়েছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রান আফগানরা টপকাতে পারেন কি না। নাকি প্রথম ইনিংসে ইনিংসে এগিয়ে থেকেই ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবেন লিটনরা তা অবশ্য সময়ই বলবে।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ