বিন্দাস খেলো, আরামসে খেলো, পন্থের সেই পরামর্শে অভিভূত অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর আইপিএল শেষ হয়েছে সদ্য। এবার সেই আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৫টি জিতে তারা ৯ নম্বর স্থানে শেষ করেছে তারা। তাদের পরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

চোটের কারণে ঋষভের জায়গায় দিল্লি দলে জায়গা পেয়েছিলেন বাংলার তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েল। গুজরাট বিরুদ্ধে ম্যাচে অভিষেকের ব্যাট থেকেই এসেছিল মূল্যবান ২০টি রান। শুধু তাই নয়, পাশাপাশি উইকেটের পিছনেও ভালো পারফরম্যান্স করেছিলেন এই তরুণ ক্রিকেটারটি।

তারপরই অভিষেকের উদ্দেশে পন্থ বলেন, অভিষেক যথেষ্ট প্রতিভাবান একজন খেলোয়াড়। আমি অভিষেকের উদ্দেশে একটাই কথা বলবো, নিজের খেলা খেলুক, যতই প্রেসার আসুক না কেন। আমি ওঁকে বলেছি, খেলাটাকে এনজয় করো। খুলকে খেলো। দেখবে খেলাটা দারুণ এনজয় করতে পারবে। সবশেষে পন্থ আরও বলেন, এক বল কা বাদ সব ঠিক হো যাতা হ্যায়, কোহি প্রেসার নেহি হোতা। পন্থের এই উৎসাহ যে তাঁকে অনেকখানি মনোবল বাড়িয়েছে তা এক কথায় স্বীকার করে নিলেন বাংলার তরুণ উইকেটরক্ষক।

আরও জানতে পড়ুন: মদ্রিচ ঝড়ে নেশন কাপের ফাইনালে পৌঁছলো ক্রোয়েশিয়া

অবশ্য এর পাশাপাশি অভিষেক প্রশংসা করেন দলের কোচ রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। এই দুই প্রাক্তন ক্রিকেটার সম্বন্ধে বলতে গিয়ে অভিষেক বলেন, তাঁরা দুজনে যেভাবে আমাকে প্রতিটি ম্যাচের আগে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। কিভাবে ভুল-ত্রুটিগুলো শুধরে নেওয়া যায়, তার পরামর্শ দিয়েছেন। কাজেই এই দুজনের কাছেও আমি কৃতজ্ঞ বলে জানালেন অভিষেক।

উল্লেখ্য আইপিএল শুরুর আগে উত্তরপ্রদেশের রুড়কির কাছে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক। তার ফলেই তাঁকে আইপিএল থেকে ছিটকে যেতে হয়েছিল। বর্তমানের সূত্রের খবর, ঋষভ ধীরে ধীরে রিহ্যাব করে অনেকটাই উন্নতি করেছেন। সেই পন্থের জায়গাতেই দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষকের ভূমিকা পালন করেছিলেন অভিষেক।  এবং তিনি আশাবাদী আগামী বছরের আইপিএলেও তাঁকে দিল্লি ক্যাপিটালস দলে রাখবে।

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ