একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বহু বছর ধরে বাড়ির চিলেকোঠায় পড়ে ছিল এক বস্তা গমের বীজ। সময়ের সঙ্গে সঙ্গে বীজের গায়ে জমেছিল ধুলোর আস্তরণ। একসময় সেগুলির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সেই পুরনো বীজ জমিতে বপন করতেই দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। একটি গাছেই ধরেছে সাতটি করে শিষ। শুধু তাই নয়, শিষগুলির রংও আলাদা। কৃষকের হাত ধরে এ ভাবেই নতুন করে সামনে এল প্রাচীন এক গমের প্রজাতি। ইতিমধ্যেই এই গমের বৈশিষ্ট্য নিয়ে আগ্রহ তৈরি হয়েছে কৃষিবিজ্ঞানীদের মধ্যে।

ঘটনাটি ইতালির পারমা অঞ্চলের। সেখানকার কৃষক ক্লদিও গ্রোসি নিজের বাড়ির চিলেকোঠায় একদিন খুঁজে পান এক বস্তা গমের বীজ। বীজগুলি কত বছরের পুরনো, কোথা থেকে সেগুলি এসেছিল, সে সম্পর্কে বিশেষ কিছু জানা ছিল না তাঁর। তবে কৌতূহলবশত বীজগুলি জমিতে বপন করার সিদ্ধান্ত নেন তিনি। আর তার পরেই সামনে আসে গমের এই বিশেষ বৈশিষ্ট্য। কিছু দিন পর জমিতে গমের গাছ বড় হতে শুরু করে। সাধারণ গমের গাছে যেখানে একটি বা দু’টি শিষ দেখা যায়, সেখানে এই গমের প্রতিটি গাছে ধরেছে সাতটি করে শিষ। পাশাপাশি শিষগুলির রঙেও রয়েছে পার্থক্য। হলুদ, কালো, লাল, সাদা ও সবুজ, মোট পাঁচ রঙের শিষ দেখা গিয়েছে এই গমে। বিষয়টি সামনে আসার পর প্রজাতিটির বৈশিষ্ট্য খতিয়ে দেখতে উদ্যোগী হন পারমা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। পরীক্ষানিরীক্ষার পর তাঁরা জানান, এটি প্রাচীন গমের প্রজাতি ‘Triticum turgidum’। কৃষক গ্রোসি এই গমের নাম দিয়েছেন ‘মিরাকলো হুইট’।

আরও পড়ুনঃ সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আধুনিক গমের তুলনায় এই প্রাচীন প্রজাতির বেশ কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। গাছগুলি প্রায় ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে। খরা সহ্য করার ক্ষমতাও রয়েছে এই গমের। পাশাপাশি জমিতে আগাছার বৃদ্ধি কমাতেও সাহায্য করতে পারে। পুষ্টিগুণের দিক থেকেও এই শস্যের বিশেষত্ব রয়েছে। গবেষণায় জানা গিয়েছে, এই গমে লোহা, ফসফরাস এবং কয়েকটি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি তুলনামূলক বেশি।

বর্তমানে জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি এবং আবহাওয়ার অনিশ্চয়তা কৃষিকাজে বড় সমস্যা তৈরি করছে। এই পরিস্থিতিতে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম প্রাচীন শস্যের দিকে নতুন করে নজর দিচ্ছেন গবেষকেরা। সেই দিক থেকে এই গমের প্রজাতি ভবিষ্যতে চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। গাছের উচ্চতা বেশি হওয়ায় ঝড়, ভারী বৃষ্টি কিংবা শিলাবৃষ্টিতে গাছ মাটিতে হেলে পড়ার আশঙ্কা থাকে। তাই বাণিজ্যিক ভাবে চাষের উপযোগিতা যাচাই করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান