মণিপুরে অশান্তি চরমে, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন উত্তেজিত জনতার

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী আরকে রঞ্জন সিং (RK Ranjan Singh) এর ইম্ফলের বাড়িতে প্রায় ১০০০ জনের একটি দল হামলা চালায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তফসিলি উপজাতি (এসটি) তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে মেইতেই বনাম কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মাঝে মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার রাতে কেন্দ্রের বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রী আরকে রঞ্জন সিং (RK Ranjan Singh) এর ইম্ফলের বাড়িতে প্রায় ১০০০ জনের একটি দল হামলা চালায়। হামলার পর বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় মন্ত্রীর বাসভবনে। তবে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না আরকে রঞ্জন সিং।

বর্তমানে ইম্ফলে কারফিউ জারি রয়েছে। তা সত্ত্বেও বিক্ষোভকারী জনতা ইম্ফলের কংবায় কেন্দ্রীর মন্ত্রীর বাড়িতে কীভাবে পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সময় মন্ত্রীর বাসভবনে নয় জন সিকিউরিটি এসকর্ট কর্মী, পাঁচজন সিকিউরিটি গার্ড এবং আটজন অতিরিক্ত গার্ড ছিলেন। এক নিরাপত্তারক্ষী জানান, বিক্ষোভকারীরা হামলার সময় পেট্রোল বোমা ছুঁড়েছিল।

এসকর্ট কমান্ডার এল দীনেশ্বর সিং (L Dineshwor Singh) বলেন, ‘আমরা হামলা রুখতে পারিনি কারণ উত্তেজিত জনতার সংখ্যা অনেক বেশি ছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারিনি। তারা চারদিক থেকে পেট্রোল বোমা ছুঁড়েছে.. বাসভবনের পিছন থেকে এবং সামনের প্রবেশদ্বার থেকে।’ তিনি জানান প্রায় ১২০০ লোক ছিল হামলাকারীদের দলে।

উল্লেখ্য গত ৩ মে মেইতেই বনাম কুকি জনগোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে রক্তক্ষয়ী লড়াই। ওই লড়াইয়ে এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বুধবার রাতেই রাজ্যের একমাত্র মহিলা মন্ত্রীর সরকারি বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবারও দিনভর একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বিভিন্ন জায়গায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই চলছে। গত ২৯ মে মণিপুরে গিয়ে শান্তি ফেরানোর জন্য একাধিক বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়