বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম শুনানি মঙ্গলবার

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে কী হবে না তা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার শুনানি হবে আগামিকাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর(Adhir Ranjan Chowdhury) দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) নির্দেশ দিয়েছে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী(Central Para Military Force) দিয়েই পঞ্চায়েত ভোট(Panchayat Election) করাতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে(Supreme Court) গিয়েছে রাজ্য সরকার(West Bengal State Government) ও রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission)। সেই মামলার শুনানি আগামিকাল অর্থাৎ মঙ্গলবার হতে চলেছে বলে এদিন অর্থাৎ সোমবার জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। এই মামলার দিকেই তাকিয়ে রয়েছে বিরোধীরা। একইসঙ্গে এই মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে রাজ্যের নির্বাচনী কমিশনার রাজীব সিনহার(Rajib Sinha) অভিমত। তিনি কেন্দ্রীয় বাহিনী চাইলে পাবেন। না চাইলে আদালত কী করবে সেটাই এখন দেখার। তবে নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক সংস্থা তাই শীর্ষ আদালত কমিশনের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ নাও দিতে পারে।

আরও পড়ুন মমতার ‘উৎকর্ষ বাংলা’য় দেড় মাসে চাকরি পেল ১১০০জন

এদিন অবশ্য সুপ্রিম কোর্টে মামলা দাখিলের সময় রাজ্য নির্বাচন কমিশনের তরফে আদালতে জানানো হয় ভোটের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ তাদের নয়। শীর্ষ আদালতকে কমিশন বলে, ‘কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য।’ পরে রাজ্যের তরফেও এই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত বৃহস্পতিবার ওই রায় ঘোষণার পর কলকাতা হাই কোর্ট বলেছিল,। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য কেন্দ্রীয় বাহিনী আনানোর ব্যবস্থা পাকা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বাহিনী চেয়ে আবেদন করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর নির্দেশে Z Category Security পাচ্ছেন শওকত

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এম এম সুন্দরেশের ডিভিশন বেঞ্চে এদিন মামলাটি ওঠে। সেখানেই কমিশনের আবেদনের ভিত্তিতে এদিন শীর্ষ আদালত জানিয়েছে, ‘৪৮ ঘণ্টার পরিবর্তে বেশি সময় লাগলে হাইকোর্টে গিয়ে বলুন। সেখানে সময় চান।’ কিন্তু কমিশন নিরাপত্তা নিয়ে তাদের এক্তিয়ারের বিষয়টি নিয়ে পাল্টা যুক্তি দেয় সুপ্রিম কোর্টে।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের