আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিজেপির এজেন্ট রাজ্যপাল’, পদত্যাগের দাবি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস ‘বিজেপির হয়ে কাজ করছেন’, এই অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বুধবার দলের মুখপত্র ‘জাগো বাংলা’তে এই মর্মে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।

আসন্ন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করেছে রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস। রাজভবনে নিজে উদ্যোগ নিয়ে পিস রুম খুলেছেন রাজ্যপাল। বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে বাধা প্রাপ্ত হলে সেই কন্ট্রোল রুমে যোগাযোগ করলে পদক্ষেপ নিচ্ছেন সিভি আনন্দ বোস। সরাসরি রাজনৈতিক আসরে এইভাবে সক্রিয় হওয়ায় রাজ্যপালের ভূমিকাকে ভালো চোখে দেখছে না শাসক শিবির। সেই সঙ্গে জুড়েছে সদ্য রাজভবনে পালিত হওয়া পশ্চিমবঙ্গ দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন সিভি আনন্দ বোস।

রাজ্যপালের পদত্যাগ দাবি করে লেখা ‘জাগো বাংলা’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাজ্যপাল হিসেবে নিজের পদমর্যাদা তো নষ্ট করেইছেন, একইসঙ্গে অপব্যবহারও করেছেন। বিজেপির রাজনৈতিক ইচ্ছাপূরণে কুৎসিতভাবে সশরীরে মাঠে নেমেছেন। রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের আগে রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা বা পরামর্শ করেননি। যা সংবিধান বিরোধী। রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করে মন্ত্রিসভা ও বিধানসভার অনুমোদন না নিয়ে নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে বাংলার রক্তস্নাত যন্ত্রণার অতীতকে কাটাছেঁড়া করে বাংলার মানুষকেই অপমান করেছেন সিভি আনন্দ বোস।’

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ