মণিপুরের পরিস্থিতি নিয়ে ২৪ জুন সর্বদলীয় বৈঠক ডাকলেন অমিত শাহ

বুধবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অশান্ত মণিপুরে প্রতিদিন হিংসার ঘটনা ঘটে চলেছে। এক মাসের বেশি সময় ধরে চলমান জাতিদাঙ্গার জেরে এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে উত্তর পূর্বের রাজ্যে। সেই আবহে এবার মণিপুরের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ জুন বিকেল ৩টে নাগাদ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্বদলীয় বৈঠক ডেকেছেন। মণিপুরের পরিস্থিতি নিয়ে এই বৈঠক বলে জানানো হয়েছে।

উল্লেখ্য বুধবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মণিপুরে চলা হিংসাকে দেশের আত্মার পক্ষে গভীর ক্ষত হিসেবে উল্লেখ করেছেন তিনি। শান্তি বজায় রাখার জন্য উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যের বাসিন্দাদের কাছে আর্জি জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। এক ভিডিও বার্তা জারি করে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী বলেছেন, ‘মণিপুরে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ধ্বংস করে দেওয়া হিংসা দেশের অন্তরাত্মায় গভীর ক্ষত তৈরি করেছে। নিজেদের আস্তানা ছেড়ে আজ সাধারণ মানুষ প্রাণভয়ে পালিয়ে যাচ্ছেন। গত ৫০ দিন ধরে মণিপুরে এক মানবিক বিপর্যয়ের সাক্ষী থেকেছি আমরা। যে বিপর্যয় হাজার-হাজার মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। যে সব পরিবার তাঁদের পরিজনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ কংগ্রেস নেত্রীর সেই বার্তার পর এবার সর্বদলীয় বৈঠক ডাকলেন অমিত শাহ।

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বছর শেষেই বিয়ের পিঁড়িতে মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি, সম্পন্ন বাগদান, পাত্র কে?

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯