আমেরিকায় গর্ভবতী মাকে গুলি করে খুন দু’বছর বয়সী শিশুর

পুলিশ জানিয়েছে, পিস্তলের ম্যাগাজিনটি ১২ রাউন্ড গুলি দিয়ে ভরে রাখা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আট মাসের গর্ভবতী মাকে গুলি করে খুন করল দু’বছর বয়সী! ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহাইও প্রদেশে।

নরওয়াক পুলিশ বিভাগের (Norwalk Police Department) তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ৩১ বছর বয়সী এক মহিলার কাছ থেকে তারা জরুরি ফোন পান। যেখানে তিনি বলেন, তাঁর দুই বছরের ছেলে তাঁর পিঠে গুলি করেছে। ফোনে আক্রান্ত ওই মহিলা আরও জানান, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। এর কিছুক্ষণ পর গুলিবিদ্ধ ওই মহিলার স্বামী ৯১১ নম্বরে জরুরি ফোন করেন। ফোনে তিনি বলেন, স্ত্রীর কাছ থেকে একটি ফোন পাওয়ার পর তিনি শুনতে পান তাঁর ছেলে আর্তনাদ করছে, তাই এই নম্বরে ফোন করেছেন।

জরুরি ফোন পাওয়ার পর পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট বাড়িতে যান। সেখানে ঘরের মধ্যে থেকে মা ও দু বছর বয়সী ছেলেকে উদ্ধার করেন তদন্তকারীরা। পাশাপাশি একটি পিস্তলও বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলা ‘পুরোপুরি সচেতন’ ছিলেন এবং গোটা ঘটনার বিবরণ দিয়েছিলেন পুলিশ আধিকারিকদের। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা অস্ত্রোপচার করে গর্ভস্থ শিশুকে বাইরে এনে দেখেন তার মৃত্যু হয়েছে। কিছুক্ষণের মধ্যে মহিলারও মৃত্যু হয়। তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, পিস্তলের ম্যাগাজিনটি ১২ রাউন্ড গুলি দিয়ে ভরে রাখা হয়েছিল।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি