গোঁজ কাঁটায় অস্থির বিজেপি, মাথায় হাত নেতৃত্বের

গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মিলিয়ে বিজেপির হাজার খানেকের কাছাকাছি গোঁজ প্রার্থী রয়েছেন এবারের ভোটে। বোঝো ঠ্যালা, বাঁশ কেন ঝাড়ে!

Share:

নিজস্ব প্রতিনিধি: তাল ছিল তৃণমূলের(TMC) বিক্ষুব্ধদের নির্দল হিসাবে দাঁড় করিয়ে পিছন থেকে মদত দেওয়া। যাতে তাঁরা তৃণমূলের ভোট কেটে বিজেপির(BJP) জয়ের রাস্তা প্রশস্ত করতে পারে। কিন্তু বিধি বাম। দেখা যাচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধদের মদত দিতে গিয়ে এখন নিজেরাই নির্দল(Independent Candidates) কাঁটায় জেরবার হচ্ছে। ছবিটা বঙ্গ বিজেপি নেতৃত্বের। তাঁরা জেলা থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন কোথায় কত নির্দল বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই রিপোর্ট তাঁরা পেয়েও গিয়েছেন। আর সেই রিপোর্ট দেখেই এখন মাথায় হাত পড়েছে তাঁদের। কেননা জেলা থেকে আসা রিপোর্ট বলছে গ্রাম পঞ্চায়েত(Gram Panchayat) এবং পঞ্চায়েত সমিতি(Panchayat Samity) মিলিয়ে তাঁদের দলের হাজার খানেকের কাছাকাছি গোঁজ প্রার্থী রয়েছেন। বোঝো ঠ্যালা, বাঁশ কেন ঝাড়ে!

আরও পড়ুন বামেদের ঠেকাতে ঠ্যাঙাড়ে বাহিনী বিজেপির, উঠছে অভিযোগ

এখন এই গোঁজ কাঁটাতে অস্থিত বঙ্গ বিজেপি দলের বিক্ষুব্ধদের সোজা রাস্তায় আনতে তৃণমূলেরই রাস্তা নিচ্ছে। অর্থাৎ ভালো কথায় ভোট ময়দান থেকে পদ্মের বিক্ষুব্ধরা না সরলে দল থেকে সাসপেন্ড বা বহিষ্কার। গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানিয়ে জেলা নেতৃত্বগুলিকে পদক্ষেপ করতে বলেছে দলের রাজ্য নেতৃত্ব। সকলকে লিফলেট বিলি করে দলীয় প্রার্থীকে সমর্থনের বার্তা দিতেও বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে দল থেকে বহিষ্কার করা হবে বলেও গোঁজদের সাফ জানিয়ে দিতেও বলা হয়েছে। গোঁজ প্রার্থীরা মূলস্রোতে না ফিরলে তাঁদের যে কোনওভাবে রেয়াত করা হবে না সেটাও স্পষ্ট করে দিতে বলা হয়েছে। দলের এই নির্দেশ অমান্য করে যে নির্দল প্রার্থীরা নির্বাচনের ময়দানে থাকবেন তাঁদের জন্য দলের দরজা বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তার জন্য বিভিন্ন জেলায় গোঁজ প্রার্থীদের চিহ্নিত করার কাজ শুরু করে দিতে বলা হয়েছে জেলা নেতাদের।

আরও পড়ুন বাহিনী বিতর্ক এড়াচ্ছে কেন্দ্র, বিশ বাঁও জলে ৪৮৫ কোম্পানি

গেরুয়া শিবিরের পক্ষ থেকে দলের গোঁজ প্রার্থীদের বলা হয়েছে আগামী পাঁচদিনের মধ্যে তাঁদের লিফলেট বিলি করে বলতে হবে তাঁরা বিজেপি প্রতীকে লড়াই করা প্রার্থীদের সঙ্গে রয়েছেন। আর সেটা না করা হলে পরবর্তী পাঁচদিনের মধ্যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। দলের রাজ্য নেতৃত্বের ধারনা, যে বিজেপি কর্মীরা পদ্ম প্রতীক না পেয়ে নির্দল হিসেবে পঞ্চায়েতে লড়ছেন, তাঁরা জিতে গেলে অনিবার্যভাবে তৃণমূলে চলে যাবেন। তাই আগেভাগেই তাঁদের বহিষ্কার করে দেওয়ার রাস্তায় হাঁটছে দল।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গোটা রাজ্যে এক হাজারের কাছাকাছি বিজেপির গোঁজ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যদিও প্রশ্ন থাকছে, যারা দলের প্রতীকে লড়ছেন এবং তাঁরা যদিও জিতেও যান, তারপরেও দলে থাকবেন তো! কিংবা এখন যাদের বহিষ্কার করতে বলা হচ্ছে পরে বোর্ড গড়তে যদি তাঁদেরই সমর্থন লাগে তখন তাঁদের দলে ফেরানো হবে তো!

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ