৩ বছর প্রশিক্ষণ শেষ, ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন রবি কিষানের কন্যা ঈশিতা

আমার সাহসী মেয়ে ঈশিতা শুক্লা আমাদের জাতির সেবার জন্য গত ৩ বছর ধরে খুব কঠোর পরিশ্রম করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ তারকা সন্তানরা বড় হয়ে শুধুই যে অভিনয়কেই পেশা বানাচ্ছেন তা কিন্তু একেবারেই নয়। কেউ খেলায়, কেউ দেশের সশস্ত্র সেনাবাহিনীতে, আবার কেউ কর্পোরেট সংস্থায় চাকরি করছেন। আবার কেউ ফ্যাশন ডিজাইনার, কেউ আর্মিতে যোগ দিয়েও তারকা বাবা-মায়ের মুখ উজ্জ্বল করছে। যেমন, অভিনেতা মাধবন পুত্র সাঁতারে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে, মাঝে মধ্যেই ছেলের কৃতিত্বের কথা প্রকাশ্যে আনেন অভিনেতা। এবার দেশের সশস্ত্র বাহিনীতে যোগ দিলেন বলিউড-ভোজপুরি সুপারস্টার তদা সাংসদ রবি কিষানের মেয়ে ঈশিতা শুক্লা। মেয়ের এই সাফল্যে গর্বিত বাবা রবি কিষান। তাঁর যুবতী কন্যা, একজন এনসিসি ক্যাডেট ছিলেন। সেখান থেকেই প্রসারিত হয়ে মাত্র ২১ বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন ঈশিতা।

সূত্রের খবর, ঈশিতা শুক্লা ভারত সরকারের উদ্যোগে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে নাম নথিভুক্ত করেন। এই স্কিমের বিধান অনুসারে, ১৭ থেকে ২১ বছর বয়স পর্যন্ত দেশের সক যুবক-যুবতী এই তালিকায় নথিভুক্ত করতে পারে৷ প্রস্তাবিত পরিষেবা আইনের বিধান অনুযায়ী, প্রার্থীদের চার বছর প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রকল্পের প্রস্তাবিত সময়কাল সমাপ্ত হওয়ার পরে, প্রার্থীরা অগ্নিবীর হিসাবে সেনাবাহিনীতে নিযুক্ত করা হয়। গত বছরই, অভিনেতা জানিয়ে ছিলেন যে, তাঁর মেয়ে ভারতের অগ্নিপথ নিয়োগ প্রকল্পের একটি অংশ হতে চলেছেন। শেষমেশ দেশের সশস্ত্র বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবার কাজে নিযুক্ত হলেন ঈশিতা।

এই বছরের শুরুর দিকে ২৬ জানুয়ারী, ঈশিতা প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছিলেন। সেখান থেকে মেয়ের একটি ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করে রবি কিষান ক্যাপশনে লিখেছিলেন, “আমার সাহসী মেয়ে ঈশিতা শুক্লা আমাদের জাতির সেবার জন্য গত ৩ বছর ধরে খুব কঠোর পরিশ্রম করছে। তিনি দিল্লি অধিদপ্তরের ৭ গার্লস ব্যাটালিয়নের একজন ক্যাডেট, এই তীব্র ঠান্ডার মধ্যে প্রশিক্ষণ নিচ্ছেন এবং কর্তব্য পালনের জন্যে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কুয়াশার সঙ্গে লড়াই করছেন। বাবা হিসাবে গর্বিত।” এবার দেশেল আর্মি বিভাগে যোগদান করে পরিবারের মান আরও বাড়িয়ে দিলেন অভিনেতা রবি কিষানের মেয়ে।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির