‘অনস্ক্রিনে অন্য পুরুষকে চুম্বনে আপত্তি, স্বামীর কাছে দায়বদ্ধ’, বিস্ফোরক প্রিয়ামণি

বর্তমানে তিনি 'নো চুম্বন' নীতি মেনেই অভিনয় করছেন। অন্তরঙ্গ দৃশ্য করতে তিনি অস্বস্তি বোধ করেন, কারণ তাঁর স্বামীর কাছে তিনি এখন দায়বদ্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছবিতে অভিনয় করলে ভাঙতে হবে জড়তা, মোটামুটি এটাই সবাই জানেন। বিশেষত, অভিনেত্রীরা সবকিছু নিয়ম-গন্ডি-জড়তা ভেঙে তবেই অভিনয়ের পথে পাড়ি দেন। এটাই যুগ যুগ ধরে চলে আসছে। আর অভিনয় করতে হলে মানুষকে বিনোদন দেওয়ার জন্যে একটু রোমান্টিক তো হতেই হবে। নায়কের সঙ্গে ঘনিষ্ঠতা, তাঁর সঙ্গে রোমান্টিক ছন্দে মেতে ওঠা, একটু চুম্বন, সবটাই বিনোদনের রসদ। তাই হয়তো অনেকেই বিয়ের পর আর অভিনয়ে আসেন না, ছেড়ে দেন। জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণির সঙ্গেও ঠিক এমনটাই হয়েছে। বর্তমানে তিনি ‘নো চুম্বন’ নীতি মেনেই অভিনয় করছেন। অন্তরঙ্গ দৃশ্য করতে তিনি অস্বস্তি বোধ করেন, কারণ তাঁর স্বামীর কাছে তিনি এখন দায়বদ্ধ। সেই কারণেই বিয়ের পর অনেক ছবির প্রস্তাব পাওয়ার পর তিনি প্রত্যাখ্যান করেছেন। কারণ সেখানে এই ধরনের দৃশ্য করতে হবে। তবে অনস্ক্রিনে গালে চুম্বন ছাড়া অন্য কিছু তাঁর ব্যক্তিগত অপছন্দ।

প্রিয়ামণি, যিনি ২০০৩ সালে তেলেগু চলচ্চিত্র ‘ইভারে আতাগাডু’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন, ২০০৭ সালে রোমান্টিক নাটক ‘পারুথিবীরান’ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন। বলিউডে, মণি রত্নমের রাবন ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন এবং শাহরুখ-দীপিকার “চেন্নাই এক্সপ্রেস” চলচ্চিত্রে তাঁর আইটেম নম্বর “1 2 3 4 গেট অন দ্য ড্যান্স ফ্লোর”-দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর আগামীতে ছবি ‘ময়দান’ ও ‘জওয়ান’-এ দেখা যাবে।

সম্প্রতি নিউজ 18-এর সঙ্গে ‘নো কিস’ নীতির বিষয়ে অভিনেত্রী বলেন, “আমি অনস্ক্রিনে চুমুর অভিনয় করব না। আমি জানি এটি শুধুমাত্র একটি ভূমিকা কিন্তু ব্যক্তিগত ভাবে, আমি এর জন্যে আরামদায়ক নই। অনস্ক্রিনে অন্য পুরুষকে চুম্বন করতে হলে কারণ আমাকে আমার স্বামীর কাছে জবাবদিহি করতে হবে। তাইআমি গালে চুম্বন ছাড়া আর কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করি না। এমন অনেক প্রকল্প ছিল যেগুলি এই ধরনের দৃশ্যে মোড়া, কিন্তু আমি স্পষ্ট না করে দিয়েছি। আমি আমার পরিবারকে কোনো রকম প্রশ্ন করতে দেব না।”

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের