২০ জুলাই থেকে সংসদে শুরু বাদল অধিবেশন

শনিবার এই তথ্য জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী (Parliamentary Affairs Minister Pralhad Joshi)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ জুলাই থেকে সংসদে শুরু হবে বাদল অধিবেশন (Parliament’s Monsoon Session)। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। শনিবার এই তথ্য জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী (Parliamentary Affairs Minister Pralhad Joshi)। সূত্রের খবর, আসন্ন বাদল অধিবেশন পুরনো সংসদ ভবনে শুরু হলেও মাঝপথে নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হতে পারে। প্রসঙ্গত বাদল অধিবেশন যদি নতুন সংসদ ভবনে হয়, তবে এটি হবে প্রথম অধিবেশন।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে আর্জি জানিয়েছেন, আসন্ন অধিবেশনে অংশ নেওয়ার জন্য। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সেই আবহে এই অধিবেশনে বিজেপি বিরোধী দলগুলি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ঝড় তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষে সম্প্রতি ফের একবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আগামী বাদল অধিবেশনে সেই বিষয়ে কেন্দ্রের শাসকদল বিল পেশ করলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না। প্রসঙ্গত ৫ অগাস্ট দিনটি মোদি সরকারের কাছে তাৎপর্যপূর্ণ। এদিনই মোদি সরকার দেশের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করেছিল। ৫ অগাস্টেই রাম মন্দিরের ভূমি পূজন করেছিলেন নমো।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?