হাওড়া লাইনে বুধবার বাতিল একগুচ্ছ ট্রেন

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, দেখে নিন এক নজরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া শাখায় বুধবার বাতিল করা হল একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন ও লোকাল ট্রেন। সেই সঙ্গে বেশকিছু ট্রেন দেরিতে চলবে বলেও জানানো হয়েছে রেলের তরফে। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, দেখে নিন এক নজরে।

রেলের তরফে জানানো হয়েছে, বুধবার বাতিল থাকবে ১২৮৮৪ পুরুলিয়া-সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস, ১২৮৭১ হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস, ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, ২২৮৬২ কাঁটাবাঞ্জী-হাওড়া ইস্পাত এক্সপ্রেস। বাতিল থাকবে ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস, ১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং ২২৮৯১ হাওড়া-রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস (ভায়া টাটানগর)। পাশাপাশি বাতিল করা হয়েছে, হাওড়া-খড়্গপুর লোকাল, এক জোড়া হাওড়া মেদিনীপুর লোকাল।

অন্যদিকে এদিন বেশকিছু ট্রেন দেরিতে চলছে বলেও জানানো হয়েছে রেলের তরফে। ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রবাদ ফলকনুমা এক্সপ্রেস, ডাউন ২২৯০৬ শালিমার-ওখা এক্সপ্রেস, ১৫০২১ শালিমার-গোরখপুর এক্সপ্রেস, ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস, ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (মুম্বই) মেল দেরিতে চলছে। একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে বুধবার। এদিন ১৮০০৩ হাওড়া-আদ্রা রানি শিরোমণি এক্সপ্রেস খড়্গপুর থেকে ছাড়বে। হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেসও ছাড়বে খড়্গপুর থেকে। খড়্গপুর পর্যন্ত আসবে ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস। ভঞ্জপুর-শালিমার সিমলিপাল ইন্টারসিটি এক্সপ্রেস চলবে খড়্গপুর পর্যন্ত।

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

বদলে গেল ‘দাদাগিরি’র সঞ্চালক, নতুন সফর শুরুর আগে সৌরভের সঙ্গে কী কথা হয়েছে দেবের?

বিশ্বকাপে ভরাডুবি, এবার ইস্তফা দিলেন সৌদি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের