রাশিয়ায় ফিরেছেন বিদ্রোহী ওয়াগনার প্রধান প্রিগোজিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশ থেকে রাশিয়ায় ফিরেছেন বিদ্রোহী ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। বর্তমানে তিনি সেন্ট পিটার্সবার্গে রয়েছেন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সাংবাদিকদের তিনি বলেন, ‘ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে নেই। তিনি রাশিয়ায় রয়েছেন।’

গত বছরের ফেব্রুয়ারি থেকেই ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের হয়ে লড়াই চালাচ্ছিন ওয়াগনার বাহিনী। কিন্তু গত ২৩ জুন আচমকাই রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এমনকি কয়েকহাজার ওয়াগনার যোদ্ধাকে নিয়ে তিনি মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন। দুটি শহরের নিয়ন্ত্রণও নেন। তবে ২৪ ঘন্টার মধ্যেই বিদ্রোহে ক্ষান্ত দেন তিনি। বড়সড় শাস্তির হাত থেকে বাঁচতে রাশিয়া থেকে পালিয়ে বেলারুশে পৌঁছন ওয়াগনার প্রধান। বিদ্রোহের কারণে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরিয়ে দেওয়া হয় ওয়াগনার বাহিনীকে।   

গত কয়েকদিন ধরে প্রিগোজিনকে প্রকাশ্যে না দেখা যাওয়ায় তিনি কোথায় রয়েছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এদিন সেই জল্পনার অবসান ঘটিয়ে বেলারুশের প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়ায় ফিরে গিয়েছেন ওয়াগনার প্রধান। সেন্ট পিটার্সবার্গে রয়েছেন তিনি। আর ওয়াগনার সেনারা নিজেদের বিভিন্ন পুরনো শিবিরেই রয়েছে।’ বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কাছে ওয়াগনার বাহিনীকে ব্যবহার করা হবে কিনা তা নিয়ে অশবশ্য স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি লুকাশেঙ্কো।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?