তামিমের জায়গায় আফগানদের বিরুদ্ধে বাকি দুই ম্যাচে অধিনায়ক লিটন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আফগানিস্তানের বিরুদ্ধে বাকি দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেলেন উইকেটরক্ষক লিটন দাস। বৃহস্পতিবার রাতে রাজধানীর এক পাঁচতারা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে এ কথা ঘোষণা করেছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে আর বোর্ড প্রেসিডেন্টের যৌথ ষড়যন্ত্রের শিকার টাইগার অধিনায়ক তামিম ইকবাল গতকাল বৃহস্পতিবার আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। আর তাঁর ওই ঘোষণা গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। ১৬ বছর দেশের হয়ে লড়াই করে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ঘোষণা মানতে পারছেন না আমজনতা থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। তামিমের অবসরের সিদ্ধান্ত শোনার পরেই বোর্ড প্রেসিডেন্ট ও কোচের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। জনরোষ থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে তার পথ খুঁজতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন নাজমুল হাসান পাপন অ্যান্ড গ্যাং।

বৈঠকে অধিকাংশ বিসিবি কর্তাই তামিমকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানানোর পক্ষে সওয়াল করেন। তবে আদৌ সেই অনুরোধে অভিমানী ক্রিকেটার সাড়া দেবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা, অবসরের সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘন্টা আগে থেকেই বিসিবি কর্তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন টাইগারদের প্রাক্তন অধিনায়ক। তাই তামিমের জায়গায় আফগানদের বিরুদ্ধে চলতি সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব দলের সহ অধিনায়ক তথা উইকেটরক্ষক লিটন দাসের কাঁধে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান