কামিন্সের ছয় উইকেট, ২৩৭ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অস্ট্রেলিয়াকে কম রানে বেঁধে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় ফের মুখ থুবড়ে পড়তে হলো ইংল্যান্ডকে। প্যাট কামিন্সের আগুন ঝরানো বোলিংয়ের মুখে ২৩৭ রানেই গুটিয়ে গেল ইংলিশরা। অধিনায়ক বেন স্টোকস বুক চিতিয়ে রুখে দাঁড়িয়ে ৮০ রানের অনবদ্য ইনিংস না খেললে স্বাগতিকদের দুর্দশার শেষ ছিল না। ২৩৭ রানে ইংল্যান্ড গুটিয়ে যাওয়ায় ৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া।

লিডস টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে বেঁধে রেখেছিলেন মার্ক উড-স্টুয়ার্ট ব্রডরা। তবে ব্যাট করতে নেমে পাল্টা বিপদে পড়ে যায় ইংলিশরাও। তিন উইকেট খুঁইয়ে বসে। শুক্রবার সকালে জো রুটকে সাজঘরে ফিরিয়ে প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। খানিক বাদে উইকেট রক্ষক জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। ষষ্ট উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেন অধিনায়ক বেন স্টোকস ও মইন আলি। দুজনে জুটি বেঁধে ৪৪ রান তোলেন। মইনকে (২০) আউট করে ফের ইংল্যান্ডকে ধাক্কা দেন কামিন্স।

ক্রিস ওকসও তেমন সুবিধা করতে পারেননি। মাত্র ১০ রান করে মিচেল স্টার্কের বলে ফিরে যান। এর পরে মার্ক উডকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান স্টোকস।  একদিনের মতো চালিয়ে খেলতে থাকেন ইংলিশ বোলার। আট বলে ২৪ রান করে কামিন্সের বলে ফেরেন উড। এর পরে অজি বোলারদের আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বেন স্টোকস। তিনিও চালিয়ে খেলতে শুরু করেন। স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়ে ইনিংসে ছয় উইকেট শিকার করার নজির গড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এর পরে ওলি রবিনসনকে নিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করান বেন স্টোকস। শেষ পর্যন্ত টড মরফির বলে থেমে যায় তাঁর ইনিংস। ১০৮ বলে ৮০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে চরম লজ্জার হাত থেকে বাঁচান ইংল্যান্ড অধিনায়ক। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৯১ রান খরচ করে ছয় উইকেট নিয়েছেন।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে