লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে ফের খলিস্তানি সমর্থকদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কুখ্যাত খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জরের খুনের প্রতিবাদে শনিবার মধ্য লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালেন খলিস্তানি সমর্থকরা। তবে এদিনের বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল হাতে গোনা। তাছাড়া শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ প্রদর্শন করেছেন খলিস্তানি সমর্থকরা। অবাঞ্ছিত ঘটনা এড়াতে দূতাবাসের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছিল লন্ডন মেট্রোপলিটান পুলিশ কর্তৃপক্ষ। কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লন্ডন পুলিশের শীর্ষ আধিকারিকরা।

গত মার্চ মাসে খলিস্তানপন্থী ধর্মগুরু অমৃতপাল সিংয়ের গ্রেফতারির প্রতিবাদে লন্ডন এবং বামিংহামে ভারতীয দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন খলিস্তানি সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন আচমকাই একদল বিক্ষোভকারী দূতাবাসে ঢুকে ভাঙচুর চালায় এবং ভারতের জাতীয় পতাকা টেনে নামানোর চেষ্টা চালায়। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। ব্রিটেন সরকারের কাছে এ বিষয়ে নিজেদের আপত্তির কথাও জানিয়েছিল নয়াদিল্লি।

ওই আপত্তির পরেই লন্ডন ও বামিংহামে ভারতীয দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়। বিক্ষোভের নামে ভারতীয় দূতাবাসে হামলা চালানো কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ব্রিটেনের বিদেশ মন্ত্রী জেমস ক্লেভারলি। শনিবার কুখ্যাত খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জরের খুনের প্রতিবাদে মধ্য লন্ডনে ভারতীয দূতাবাসের সামনে তিন থেকে সাড়ে তিন ঘন্টা বিক্ষোব দেখানোর কথা ছিল খলিস্তানি সমর্থকদের। যদিও নির্ধারিত সময়ের আগেই পাততাড়ি গুটিয়ে নেয়। বিক্ষোভকারীদের হাতে এদিন বেশ কিছু প্ল্যাকার্ডও ছিল। তাতে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার দাবি ছিল। পাশাপাশি হরদীপ সিং নির্জরের খুনের পিছনে ব্রিটেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর হাত রয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির