জলপাইগুড়িতে সাংসদ মিমির তৃণমূল মামি জয়ী হলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তৃণমূল সাংসদ মিমির মামার বাড়িতে তিন জায়ের লড়াইয়ে বাজিমাত করলেন ছোট জন। জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটে দুই জা-কে হারিয়ে জয় পেলেন তৃণমূল মামি পুনম চক্রবর্তী। তিনি সম্পর্কে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর ছোট মামি। জয়ের খবর শুনে ছোটো মামিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন যাদবপুরের সাংসদ(MP)।

জলপাইগুড়ির পুরাতন পাণ্ডা পাড়ার চক্রবর্তী বাড়ির যথেষ্ট পরিচিতি রয়েছে এলাকায়। সেটাই আবার তারকা সাংসদ মিমির মামাবাড়িও। মিমির সূত্রে তাঁর মামাবাড়িরও জনপ্রিয়তা বেড়েছে দ্বিগুণ। সেই বাড়িরই তিন বৌ এবার পঞ্চায়েত ভোটে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পাণ্ডা পাড়ার ১৭/১৫৫ নম্বর বুথ থেকে প্রার্থী হয়েছিলেন। বড়মামি কান্তা ছিলেন কংগ্রেস প্রার্থী, মেজোমামি পর্ণা প্রার্থী হয়েছিলেন সিপিএমের। অন্য দিকে, ছোটমামি পুনম দাঁড়িয়েছিলেন মিমিরই দল তথা রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে। ভোটগণনায় দেখা গেল জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পুনম। ভোটের আগে তিন মামিকেই শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি।

কিন্তু ফলপ্রকাশের পর মিমির শুভেচ্ছা পেলেন কেবলমাত্র ছোটমামি পুনম।তবে হার-জিতের প্রভাব যে হাঁড়িতে পড়বে না, ভোটের আগেই তা স্পষ্ট করে দিয়েছিলেন তিন প্রার্থী। ফলপ্রকাশের পর পাণ্ডা পাড়ার চক্রবর্তী বাড়িতেও যেমন নেই উৎসবের আঁচ, তেমনই নেই হারের হতাশাও। যে ভাবে বিগত দিনে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবার সামলাচ্ছিলেন তিন বৌ, আগামী দিনেও তার ব্যাত্যয় হবে না বলেই জানাচ্ছেন তাঁরা।ভোটের সময় জলপাইগুড়িতে(Jalpaiguri)হিংসার ইতিহাস কোনও দিনই নেই। তার বদলে নজর কাড়ে এই ধরনের আপাত-বিড়ম্বনার বিষয়। কিন্তু লড়াই যখন আছে, তখন হার-জিতও আছে। কেউ জিতবেন, আবার কাউকে হারতে হবে। তবে সন্তুষ্টি একটাই, হার বা জিত, দুই-ই রইল তৃণমূল সাংসদের মামাবাড়ির অলিন্দের মধ্যেই সীমাবদ্ধ।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন