উত্তরের ৮ লোকসভা কেন্দ্রেই জমিহারা বিজেপি

উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে সবকটিতেই গ্রামের জনতার রায়ে জমি হারালো বিজেপি। এগিয়ে গেল তৃণমূল। মাথায় হাত গেরুয়া কর্তাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: লড়াই তখনই ভাল ভাবে করা যায় যখন পায়ের নীচের মাটি শক্ত থাকে। উনিশের ভোট পায়ের নীচে সেই জমির যোগান দিয়েছিল। বেশ শক্ত জমির। কিন্তু তা ধরে রাখতে পারল না বিজেপি। জমি যে পায়ের নীচ থেকে সরে যাচ্ছে, সেটা অবশ্য একুশের ভোটেই পরিষ্কার হয়ে গিয়েছিল। তেইশের ভোটে সেটাই যেন সুনামি হয়ে গেল। উত্তরবঙ্গের(North Bengal) ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি(BJP) জিতেছিল ৭টি আসন। কংগ্রেস(INC) পেয়েছিল ১টি আসন। ২৩’র পঞ্চায়েত ভোট বলছে বিজেপির জেতা ৭টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৬টিতেই এগিয়ে গিয়েছে তৃণমূল(TMC)। কংগ্রেসের দখলে থাকা আসনেও এগিয়ে তৃণমূল। কেবল পাহাড়ে এগিয়ে অনীত থাপার দল। তাঁরা যদি লোকসভার ভোটে তৃণমূলকে সমর্থন জানায় তাহলে উত্তরের ৮টি আসনেই বাজিমাত করে দিতে পারে তৃণমূল।

আরও পড়ুন অযোধ্যা পাহাড়ের কোলেও তৃণমূল ঝড়, কুপোকাত পদ্ম

মজার কথা হচ্ছে, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিজেপি খুব ভাল অবস্থায় ছিল। ৩টি জেলাতেই তাঁরা জেলা পরিষদ দখল করতে পারতো। কিন্তু তা আর হয়নি। এর মূল কারণ একদিকে রাজবংশীরা যেমন বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তেমনি চা বাগানের শ্রমিকেরাও বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই দুই সম্প্রদায়ের মানুষই এবার পঞ্চায়েত নির্বাচনে চুপচাপ চোখ বুকে জোড়াফুলে ছাপ মেরেছেন। আর তার জেরেই রাতারাতি জমি হারিয়ে বসে গিয়েছে বিজেপি। পাহাড়ে তৃণমূল ঝড় না চললেও সেখানে তৃণমূলের বন্ধু অনিত থাপার দাপট অব্যাহত। গুরুংয়ের দল তথা বিজেপির জোট সেখানে কোনও ভেলকিই দেখাতে পারেনি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও একই ছবি। জেলা পরিষদ হোক কী পঞ্চায়েত সমিতি কিংবা গ্রাম পঞ্চায়েত সর্বত্র তৃণমূলের জয়যাত্রা। বিজেপি রীতিমত কোনঠাসা। কাজেই উনিশের যুদ্ধে উত্তরবঙ্গে জেতা ৭টি আসনই হাতছাড়া হওয়ার মানসিকতা যেন এখন থেকেই তৈরি করে রাখে বিজেপি।

আরও পড়ুন অপরূপার আরামবাগ ঘাসফুলের দখলে, বিধ্বস্ত বিজেপি

পাশাপাশি আরও একটি অভিমত সামনে উঠে এসেছে। আর তা হল থেকে থেকেই উত্তরবঙ্গের বিজেপির সাংসদ ও বিধায়কেরা যেভাবে পৃথক পৃথক রাজ্য গড়ার দাবি তুলছিলেন তাতে করে আশঙ্কা দেখা দিয়েছিল উত্তরবঙ্গই ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার। কিন্তু উত্তরবঙ্গবাসী সেই ভাঙাগড়ার খেলায় আর রাজী হননি। তাঁরা এর প্রতিবাদ জানিয়েছে নীরবে ব্যালটে(Ballot) ভোট দিয়ে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণার জিগির তুলে বিধানসভা ভোটে ফায়দা তুলেছিল বিজেপি। পঞ্চায়েতে রায় দিয়ে মানুষ বঙ্গভঙ্গের সেই চক্রান্তকেই নস্যাৎ করে দিয়েছেন। প্রত্যাখ্যান করেছে বাংলাভাগের প্রস্তাবকদের।

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু