ডেঙ্গুর তাণ্ডবে কাঁপছে বাংলাদেশ, একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় একদিনেই আক্রান্ত হয়েছেন এক হাজার ২৪৬ জন। এখনও পর্যন্ত এটিই একদিনে আক্রান্তের ক্ষেত্রে সর্বোচ্চ, মারণ জ্বরে নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও পাঁচ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৮ জন প্রাণ হারালেন।

গত বছর ডেঙ্গুর তাণ্ডবে রীতিমতো থরহরিকম্প শুরু হয়ে গিয়েছিল দেশে। এক বছরে প্রাণ হারিয়েছিলেন ২৮১ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। গত কয়েক দিন ধরেই দেশে নতুন করে থাবা বসিয়েছে মারণ জ্বর। সময় যত গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে ডেঙ্গুর থাবা। গতকাল মঙ্গলবার একদিনে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৫৪ জন। তাদের মধ্যে ৭০৯ জনই ঢাকার বাসিন্দা। আর ৫৩৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১৪৩ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার এক জন। আর রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ১৪২ জন। বর্ষার মরসুম শুরু হতে না হতেই যেভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তাতে অশনিসঙ্কেতই দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ডেঙ্গুর হাত থেকে বাঁচতে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে প্রশাসন।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১