স্মার্ট ফোন কিনে দেওয়ার লোভ দেখিয়ে ৩ ছাত্রীকে কালিয়াগঞ্জে পাচার

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: কাজ দেওয়ার নাম করে তিন ছাত্রীকে পাচারের চেষ্টা। পুলিশের তৎপরতায় কালিয়াগঞ্জ(Kaliyaganj) থেকে উদ্ধার তিন ছাত্রী। গ্রেফতার এক পাচারকারী।পুলিশ সূত্রে খবর,কাজ দেওয়ার নাম করে ও স্মার্ট ফোন কিনে দেওয়ার লোভ দেখিয়ে তিন ছাত্রীকে কালিয়াগঞ্জে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। পুলিশের তৎপরতায় অন্যত্র পাচারের আগেই উদ্ধার হল তিন ছাত্রী। ঘটনায় যুক্ত এক মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভালো মাইনের কাজ ও স্মার্ট ফোনের লোভ দেখিয়ে ইন্দাস থানা এলাকার নবম শ্রেনীর তিন ছাত্রীকে গত ১২ জুলাই প্রথমে বর্ধমান ও পরে ট্রেনে করে মালদা স্টেশনে(Malda Station) নিয়ে যায় লক্ষ্মী হেমব্রম নামের এক গৃহবধূ। স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে যাওয়া ওই তিন ছাত্রী স্কুল ছুটির দীর্ঘসময় পরেও বাড়িতে ফিরে না আসায় সন্দেহ হয় পরিবারের। এরপরই ওই তিন ছাত্রীর পরিবার দ্বারস্থ হয় ইন্দাস থানার(Indus P.S.)। ১৩ জুলাই মালদা স্টেশনে নামার পর ওই তিন ছাত্রীর মধ্যে একজন স্থানীয় এক টোটো চালকের ফোন থেকে বাড়িতে ফোন করে জানায় তারা কাজের লোভে বাড়ি থেকে বেরিয়ে ব্যাঙ্গালুরু(Bengalaru) এসে পৌঁছেছে।

সন্দেহ হওয়ায় পরিবারের তরফে ফের পুলিশের সাথে যোগাযোগ করে ফোন নম্বরটি দেওয়া হয়। এরপর সেই ফোনের টাওয়ার লোকেশান ট্র‍্যাক(Track) করে পুলিশ জানতে পারে ওই তিন ছাত্রী উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জে পৌঁছে স্থানীয় একজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। তড়িঘড়ি কালিয়াগঞ্জ থানায় বিষয়টি জানানো হলে কালিয়াগঞ্জের পুলিশ দ্রুত ওই বাড়িতে হানা দিয়ে তিন ছাত্রীকে উদ্ধার করে। আটক করা হয় ওই তিন ছাত্রীর সাথে থাকা লক্ষ্মী হেমব্রমকেও। গতকাল গভীর রাতে ওই তিন ছাত্রী সহ লক্ষ্মী হেমব্রমকে ইন্দাস থানায় (Indus P.S.)নিয়ে আসা হয়। আজ তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। তিন ছাত্রীর পরিবারের দাবী অসৎ উদ্যেশ্যে কাজে লাগানোর জন্য এবং অন্যত্র পাচারের উদ্যেশ্যেই ওই তিন ছাত্রীকে কালিয়াগঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রে আর কারাযুক্ত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি