বিজেপির টিকিটে জিতেও তৃণমূলে যোগ পঞ্চায়েত সদস্যার

একমাত্র বিজেপি বিধায়ক জোড়াফুল শিবিরে যোগ দেওয়ায় বিরোধী শূন্য হল কল্যাণী গ্রাম পঞ্চায়েত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির টিকিটে ভোটে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্যা। বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যাণী গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। একমাত্র বিজেপি বিধায়ক জোড়াফুল শিবিরে যোগ দেওয়ায় বিরোধী শূন্য হল কল্যাণী গ্রাম পঞ্চায়েত।

উল্লেখ্য বাঁকুড়া জেলার ২২ টি ব্লকের মধ্যে ওন্দা ব্লকে তুলনামূলকভাবে ভাল ফল করেছে বিজেপি। এই ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে গেরুয়া শিবির। অন্যান্য পঞ্চায়েতগুলিতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একাধিক আসন পেয়েছে বিজেপি। সেই পঞ্চায়েতে একমাত্র আসনে জয়ী হওয়া বিজেপি প্রার্থী তৃণমূলে যোগ দিলেন। জানা গিয়েছে, তৃণমূলে যোগদান করা ওই পঞ্চায়েত সদস্যার নাম কাজল মই। কল্যাণী গ্রাম পঞ্চায়েতের ১১টি আসনের মধ্যে ১০টি আসনে জয়ী হয় তৃণমূল। মাত্র একটি আসন পেয়ে থামতে হয় বিজেপিকে। শুক্রবার কাজল মইয়ের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ওন্দা ব্লক সভাপতি উত্তম বীট।

অন্যদিকে দলের একমাত্র জয়ী পঞ্চায়েত সদস্যা্র তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন, ভয় দেখিয়ে ও অর্থের বিনিময়ে বিরোধীদের জোর করে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের দাবি, রাজ্যজুড়ে চলা উন্নয়নে সামিল হতে এই যোগদান।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি