দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নন্দিনী চক্রবর্তীর পর প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে সরালেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি: প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরানোর পর এবার প্রেস প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার পর শেখর বন্দ্যোপাধ্যায়কে নবান্নে তথ্য ও সংস্কৃতি দফতরের পুরনো পদে ফিরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য রাজভবনে প্রেস সচিব পদের জন্য জানুয়ারি মাসে নবান্নের তরফে তিন জনের নামের তালিকা পাঠানো হয়েছিল। সেখান থেকে ইন্টারভিউ নিয়ে শেখর বন্দ্যোপাধ্যায়কে নিজের প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছিলেন রাজ্যপাল। তবে হঠাৎ কেন তাঁকে রিলিজ করে দেওয়া হল তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দেওয়ার পর থেকে এখনও রাজ্যপালের প্রধান সচিবের পদটি ফাঁকা রয়েছে। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে ওয়াকিবহাল মহল। সেই আবহে এবার প্রেস সচিবকেও রিলিজ দেওয়া হল। তবে শেখর বন্দ্যোপাধ্যায়ের পদে কাউকে নিয়োগ করার জন্য এখনও পর্যন্ত রাজভবনের তরফ থেকে নবান্নের কাছে কোনও চিঠি দেওয়া হয়নি। ফলে ওই পদে এখনও রাজ্যপাল কাউকে বসাতে চাইছেন কি না তা বোঝা যাচ্ছে না। রাজ্যের সঙ্গে একাধিক বিষয়ে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে রাজভবন ও নবান্নের মধ্যে কম দড়ি টানাটানি হয়নি। অবশেষে তাঁকে সরিয়ে নিয়ে পর্যটন দফতরে বসায় নবান্ন।

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ