উত্তরপ্রদেশের মেরঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ৬ কাঁওয়ার তীর্থযাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মেরঠ: হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে এসে মন্দিরে জলাভিষেকও করিয়েছিলেন। কিন্তু মন্দির থেকে আর বাড়ি ফেরা হল না ছয় কাঁওয়ার তীর্থযাত্রীর। শনিবার রাতে মেরঠের ভবনপুর রালি চৌহান গ্রামের কাছে ঝুলে থাকা ১১ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ হারাতে হল ওই ছয় তীর্থযাত্রীকে। নিহতদের মধ্যে দুই সহোদরও রয়েছে। বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়েছেন আরও দুই তীর্থযাত্রী-সহ ১৬ জন। আহতরা আশঙ্কাজনক অবস্থায় মেরঠ মেডিকেল কলেজ হাসপাতাল ও আনন্দ হাসপাতালে ভর্তি। ঘটনার পরেই বিদ্যু‍ৎ দফতরের কর্মীদের বিরুদ্ধে গাফিলিতির অভিযোগ এনে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রামবাসী ও কাঁওয়ার যাত্রীদের শান্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন মেরঠের জেলাশাসক ও স্পেশাল পুলিশ সুপার।

মেরঠের জেলাশাসক দীপক মীনা জানিয়েছেন, এদিন রাত সাড়ে আটটা নাগাদ হরিদ্বার থেকে জল এনে মন্দিরে জলাভিষেক করে ভবনপুরের রালি চৌহানে নিজেদের গ্রামেই ফিরছিল  কাঁওয়ার তীর্থযাত্রীদের একটি দল। ওই দলের সঙ্গে থাকা একটি লরিতে বিশাল আকারের সাউন্ড বক্স ছিল। মাটি থেকে ডিজে বক্সের উচ্চতা ছিল ২২ ফুট। গ্রামের মন্দিরের কাছাকাছি হাইটেনশন তারের সঙ্গে ডিজে বক্সগুলির সংস্পর্শ হতেই বিদ্যুৎস্পৃষ্ট হন লরির ওপরে থাকা কাঁওয়ার তীর্থযাত্রীরা। অনেকেই ছিটকে নিচে পড়েন। হুলুস্থুলু পড়ে যায়। গ্রামবাসীরা বিদ্যু‍ৎ দফতরে ফোন করে সঙ্গে সঙ্গেই বিদ্যু‍ৎস্পৃষ্টের ঘটনা জানান। কিন্তু অনেকক্ষণ বাদে বিদ্যু‍ৎ সংযোগ ছিন্ন করা হয়।

বিদ্যুতের ছোবলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ছয় কাঁওয়ার তীর্থযাত্রী। বিদ্যু‍ৎস্পৃষ্ট  হওয়া বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন জেলাশাসক ও পুলিশ সুপার। আশেপাশের বিভিন্ন থানা থেকে পুলিশ নিয়ে এসে এলাকায় মোতায়েন করা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, বিদ্যু‍ৎ দফতরের জুনিয় ইঞ্জিনিয়ারকে আগেই কাঁওয়ার তীর্থযাত্রীদের ফিরে আসার কথা জানানো হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের। তা সত্বেও কেন হাইটেনশন লাইনের বিদ্যু‍ৎ সংযোগ বিচ্ছিন্ন করা হল না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি