‘রাজনীতিতে এক্ষুনি নয়’, প্রেগনেন্সির দ্বিতীয় পর্যায়ে শুভশ্রী, ডিসেম্বরে ডেলিভারি

ইউভান, দাদা হওয়ার আনন্দে মাঝেমধ্যে আমার পেটের দিকে আঙুল করে বলছে, মা ওটা তো পুরো বেলুন

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই তৃতীয় সন্তান আসার কথা জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। আবারও মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর মাত্র ৩ বছর বয়সেই প্রমোশন হতে চলেছে রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভান চক্রবর্তীর। সুতরাং এই মুহূর্তে খুশির মরসুম চক্রবর্তী পরিবারে। খুব শীঘ্রই ‘বড় দাদা’র পদোন্নতি হচ্ছে ইউভানের। শোনা গিয়েছে, শুভশ্রী আপাততঃ রয়েছেন প্রেগন্যান্সির দ্বিতীয় পর্বে। তবে গর্ভাবস্থাতেও পেশা একেবারে দায়িত্ব সহকারে পালন করছেন অভিনেত্রী। এই মূহুর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক তিনি। রয়েছে আরও কয়েকটি ছবির প্রমোশনও। স্বামীর পরবর্তী ছবি ‘আবার প্রলয়’-এরও প্রচার সারবেন তিনি। আসলে প্রেগনেন্ট অবস্থাতেও কর্মে ভরপুর প্রেজেন্ট থাকার বিষয়টি মুলত বলিউড থেকেই অনুপ্রাণিত। শুভশ্রীর কথায়, ‘আমি একদম সুস্থ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মতো কাজও করছি।’

সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেলে’ দিয়ে ওয়েব প্লাটফর্মে ডেবিউ করলেন নায়িকা। তাঁর অভিনয়ও বেশ নজর কেড়েছে। পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কারও। সম্প্রতি সন্তান, সংসার আর কেরিয়ার একসঙ্গে সামলানোর ব্যাপারে টাইমফ অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন-‘আমার কোনও অসুবিধা হয় না, কারণ আমার সঙ্গে আমার পরিবারের সকলের নিঃস্বার্থ সমর্থন রয়েছে। আমি যে কাজটা করি সেটা আমি ভালোবাসি, সেটা মন দিয়ে করি। আর ইউভানও বোঝে যে মা-কে কাজে যেতে হয়, সেটা ও সম্মান করে। দ্বিতীয় সন্তান এলে আমাদের পরিবার পূর্ণ হবে। কাজের সঙ্গে আমার প্রেগন্যান্সির কোনও যোগ নেই। আমার হাতে বেশ কিছু অফার রয়েছে, যে সব কাজ পরের বছর শুরু হবে। আমার প্রসবের তারিখ ডিসেম্বরে। যতদিন সম্ভব হবে কাজ করব, তারপর বিরতি নেব, কারণ ডেলিভারির পর শরীরকে সময় দিতে হবে পুরোপুরি সুস্থ হতে’।

এদিকে রাজনীতিতে প্রবেশের গুজব উড়িয়ে শুভশ্রী বলেন, এগুলি সব গুজব। সৃজিতের পুজো রিলিজ ‘দশম অবতার’-এ অভিনয়ের কথা ছিল শুভশ্রীর। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সেই কাজ হাতছাড়া হয়েছে তাঁর। তবে এতে একেবারেই আফসোস নেই শুভশ্রীর। আবার বাবা হচ্ছেন রাজ, স্বামী রাজের বিষয়ে নায়িকা বলেন, ‘ও আমাকে সবসময় প্যাম্পার করে। পেশাগত আর ব্যক্তিগত জীবনের ব্যালেন্স বজায় রাখতে জানে রাজ। ইউভান, দাদা হওয়ার আনন্দে মাঝেমধ্যে আমার পেটের দিকে আঙুল করে বলছে, মা ওটা তো পুরো বেলুন’।

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা! ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ