ডায়মন্ডহারবারে মৎস্যজীবীদের জালে উঠল টনটন ইলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ড হারবার: এবারের বর্ষার মরশুমের প্রথম ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের জালে উঠলো টনটন ইলিশ। মুখে চওড়া হাসি মৎস্যজীবী থেকে আড়ৎদারদের।ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজারে(Nagendrabazar) সোমবার প্রায় ৮০ টন ইলিশ ঢুকেছে বলে জানা যায়।

মৎস্যজীবীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এই প্রথম বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়লো মৎস্যজীবীদের জালে। দুমাস গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর গত এক মাস আগে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেও সেভাবে জালে ইলিশের দেখা মেলেনি। ফলে লোকসানের মুখ দেখতে হচ্ছিল মৎস্যজীবী থেকে আড়ৎদারদের। এবার জালে ইলিশ পড়ায় আশার আলো দেখছেন তারা। তবে জালে ইলিশ ধরা পড়লেও দাম খুব একটা যে কমবে না তাও জানান আড়ৎদারেরা।

ডায়মন্ডহারবার(Diamondharbour) নগেন্দ্র বাজার ইলিশ পাইকারি দর চলছে কেজি প্রতি ৭০০ টাকা। যা সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে।তবে আড়তদাররা জানান, এভাবে যদি ইলিশ জালে ধরা পড়ে তাহলে ইলিশের দাম কমতে পারে।সম্প্রতি দীঘা মোহনাতে ও প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পরে মৎস্যজীবীদের জালে। বর্ষার মরশুম শুরু হতেই কখনো দিঘা এবং কখনো ডায়মন্ড হারবারে ইলিশ মাছ প্রচুর পরিমাণে মৎস্যজীবীদের জালে ধরা পড়ায় খুশি সকলে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের