জাতীয় কুস্তি সংস্থার নির্বাচনের উপরে স্থগিতাদেশ তুলে দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে জটিলতা কাটল। মঙ্গলবার শীর্ষ আদালত নির্বাচনের উপরে জারি করা গুয়াহাটি হাই কোর্টের স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি এস ভি ভাট্টির ডিভিশন বেঞ্চ ওই স্থগিতাদেশ তুলে নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, জাতীয় কুস্তি ফেডারেশন, অসম অপেশাদার কুস্তি অ্যাসোসিয়েশন-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশও জারি করেছেন।

জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরে ভারতীয় কুস্তির আকাশে কালো মেঘ ছেয়েছে। প্রথমে গত ৬ জুলাই নির্বাচনের দিন ঘোষণা করেছিল জাতীয় কুস্তি সংস্থার দায়িত্ব সামলানো অ্যাড হক কমিটি। পরে ওই নির্বাচন পাঁচ দিন পিছিয়ে ১১ জুলাই করা হয়। কিন্তু নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে গুয়াহাটি হাই কোর্টের দ্বারস্থ হয় অসম কুস্তি অ্যাসোসিয়েশন। গত ২৫ জুন অসম কুস্তি অ্যাসোসিয়েশনের আর্জির পরিপ্রেক্ষিতে ১১ জুলাই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হওয়ার ওপরে স্থগিতাদেশ জারি করে  গুয়াহাটি হাই কোর্ট। পরবর্তী শুনানির আগে নির্বাচন আয়োজন করা যাবে না বলে জানিয়ে দেয়। সোমবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানি শেষে আগামী ২৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে গুয়াহাটি হাই কোর্ট। ফলে ওই দিন পর্যন্ত নির্বাচন হওয়ার কোনও সম্ভাবনা নেই।

গুয়াহাটি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ে অন্ধ্রপ্রদেশ অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশন। সংস্থার আইনজীবী এদিন বলেন, রবিবার ছুটির দিনে গুয়াহাটি হাই কোর্টে হাজির হয়ে তৃতীয় পক্ষ জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের উপরে স্থগিতাদেশ নিয়ে গিয়েছে। আর ওই স্থগিতাদেশের ফলে নির্বাচনে দেরি হচ্ছে। এর পরেই গুয়াহাটি হাই কোর্টের জারি করা স্থগিতাদেশ তুলে নেওয়ার কথা জানান বিচারপতিরা।

 

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

দুবাইয়ে কলেজ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় শিক্ষার্থীর

কাশি কমছেই না? জানেন হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির