বিশ্বখ্যাত মডেলের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার গিগি হাদিদ ও তাঁর বন্ধু

হাদিদের জনপ্রতিনিধির কথায়, মডেল রীতিমতো মেডিকেল লাইসেন্স নিয়ে নিউইয়র্কে বৈধভাবে গাঁজা কিনেছিলেন এবং ২০১৭ সাল থেকে তিনি বৈধভাবে গাঁজা ব্যবহার করছেন৷

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে আমেরিকার অন্যতম জনপ্রিয় সুপার মডেল গিগি হাদিদ। চলতি বছরেই আম্বানিদের ডাকে ভারতে এসেছিলেন আমেরিকান সুপার মডেল গিগি হাদিদ। তাঁদের NMACC-লঞ্চ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এমনকী তাঁর সঙ্গে অভব্য আচরণের জন্যে বিতর্কে জড়িয়েছিলেন বরুণ ধাওয়ান। যদিও পরে সুপার মডেল বিষয়টি নিজেই পরিষ্কার করে দিয়েছিলেন। হলিউডের জনপ্রিয় মডেল তিনি, ভার্সাচে থেকে শ্যানেল ইত্যাদি একাধিক বিশ্ব বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের হয়ে Rampwalk-এ সামিল হয়েছেন গিগি। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকেও যোগ দিয়েছিলেন তিনি। সে কারণেই তিনি ফ্রান্সে ছিলেন। আর সেখান থেকেই ফেরার পথে ঘটল বিপত্তি।

কেম্যান দ্বীপপুঞ্জে থেকে ফেরার পথে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে গাঁজা-সহ ধরা পড়েন বিখ্যাত মডেল। তাঁর সঙ্গে তাঁর খুব কাছের বন্ধু লিয়া নিকোলও ছিলেন। দুজনেই ঘটনায় পুলিশের দ্বারা গ্রেপ্তার হন, যদিও পর মুক্তি পান। জানা যায়, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন গিগি। আর সেখান থেকে ফেরার পথেই তাঁর লাগেজে পাওয়া যায় গাঁজা। ঘটনাটি ঘটেছিল, ১০ জুলাই। হাদিদ ও তার বন্ধু পরে জামিনে মুক্তি পান। যদিও তাঁরা দোষ স্বীকার করেছে, প্রত্যেককে $1,000 ডলার জরিমানা দিতে হয়। যাতে পরবর্তীতে তাঁদের আর কোনও অভিযোগে না পড়তে হয়। হাদিদের জনপ্রতিনিধির কথায়, মডেল রীতিমতো মেডিকেল লাইসেন্স নিয়ে নিউইয়র্কে বৈধভাবে গাঁজা কিনেছিলেন এবং ২০১৭ সাল থেকে তিনি বৈধভাবে গাঁজা ব্যবহার করছেন৷

সেদিন ঠিক কী হয়েছিল?

স্থানীয় আউটলেট অনুযায়ী, গিগি হাদিদ এবং তাঁর বন্ধু একটি ব্যক্তিগত বিমানে আসার পরপরই, কাস্টমস কর্মকর্তারা তাঁদের লাগেজে তল্লাশি চালিয়ে গাঁজা এবং এর ব্যবহারের কিছু সরঞ্জাম” উদ্ধার করেন। এরপরই মডেল ও তাঁর বন্ধুকে গ্রেফতার করা হয়। এরপর তাঁদের জেলে বন্দী করা হয়, এবং পরে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। এর দুইদিন পরে, ১২ জুলাই, হাদিদ ও তাঁর বন্ধুকে আদালতে পেশ করা হয়, এবং তাঁরা দোষ স্বীকার করেন। এরপর উভয়কে $1,000 জরিমানা দিয়ে মুক্তি দেওয়া হয়।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা