পাঁচ বছরে মোদির বিদেশ সফরে খরচ ২৫৫ কোটি টাকা!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুযোগ পেলেই বাক্স প্যাঁটরা গুছিয়ে বিদেশে পাড়ি জমান তিনি। জাতি হিংসার আগুনে জ্বলা মণিপুরে যাওয়ার মতো সময় নেই তাঁর হাতে, অথচ আমেরিকা, ফ্রান্সে ঘুরে চিত্র সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দেওয়ার মতো অফুরন্ত সময় রয়েছে। অনেকেই মজা করে বলেন, ভারতের প্রধানমন্ত্রীর পায়ের তলায় সর্ষে রয়েছে। আকছার ঘুরে বেড়ানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঁচ বছরের বিদেশ সফরের জন্য সরকারের কোষাগার থেকে কত খরচ হয়েছে জানেন? টাকার পরিমাণ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।

বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন লিখিত জবাবে জানিয়েছেন, ‘গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের জন্য খরচ হয়েছে ২৫৪ কোটি ৮৭ লক্ষ এক হাজার ৩৭৩ টাকা।’ তবে পাঁচ বছরে ক’বার বিদেশ সফরে গিয়েছেন আত্মনির্ভর ভারতের ধ্বব্জাধারী, কতদিন বিদেশে ছিলেন, সে বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, মে মাসে জাপান, পাপুয়া গিনি ও অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন মোদি। তিন দেশ সফর করে ফিরে আসার এক মাসের মধ্যে গত জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আমেরিকা থেকে ফিরে আসার পরে চলতি মাসেই ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরে ২০১৯ সালের মে মাসের পরে মোট ২৩ বার বিদেশ সফরে গিয়েছেন মোদি। তার মধ্যে করোনা অতিমারীর কারণে ১৬ মাস বন্ধ ছিল সফর। প্রশ্ন উঠেছে যে দেশে এখনও কোটি-কোটি মানুষ অনাহারে দিন কাটান, খিদের জ্বালা সহ্য করতে না পেরে মা তাঁর সন্তানকে কয়েকশো টাকার বিনিময়ে বিক্রি করে দেন সেখানে প্রধানমন্ত্রীর নিয়মিত বিদেশ সফরের জন্য কেন জনগণের কাছ থেকে আদায় করা করের টাকার অপচয় ঘটানো হবে?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের