জল্পনায় শিলমোহর! দ্বিতীয়বার মা হওয়ার আগেই নতুন ব্যবসা শুরু করলেন শুভশ্রী

দক্ষ অভিনয়ের দ্বারা প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করছেন শুভশ্রী। তবে এবার অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের শুরুতেই আবারও বাবা-মা হওয়ার সুখবর দিয়ে সকলকে একেবারে চমকে দিয়েছিলেন টলিউডের পাওয়ারফুল দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। ছেলে ইউভানের তিন বছরের মধ্যেই আবারও মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্তমানে বিনোদন জগতে দ্বিতীয় সন্তানের বিষয়টিও ট্রেন্ডে পরিণত হয়েছে। বলিউডে বিষয়টি একেবারে অহরহ হচ্ছে, এবার টলিউডেও এই জার্নি শুরু হল রাজশ্রী জুটির হাত ধরে। সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি থেকে বেবিমুন মানিয়ে আসলেন অভিনেত্রী পরিবার। বর্তমানে শুভশ্রী চার মাসের অন্তঃসত্ত্বা। আগামী ডিসেম্বরেই দ্বিতীয় সন্তানের প্রসব করবেন অভিনেত্রী আর বড় দাদায় প্রমোশন হবে রাজশ্রী পুত্র ইউভানের। যদিও কাজ থেকে একেবারেই থেমে নেই অভিনেত্রী, এই মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ তাঁর নতুন ওয়েবসিরিজ ‘আবার প্রলয়’-এর প্রচারে ব্যস্ত।

এর মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগে অভিনেত্রী আভাস দিয়েছিলেন স্বামীর মতো তিনিও প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। এবার এই জল্পনা সত্যি হতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় নতুন পথ চলা শুরু করতে চলেছেন। অভিনয় তো আছেই। সঙ্গে এবার প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন শুভশ্রী। যদিও ইতিমধ্যেই স্বামী রাজের পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজের হাত ধরে প্রযোজনায় পা রেখেছেন তিনি। কিন্তু এবার নিজের নতুন কিছু করার পরিকল্পনা করলেন রাজ পত্নী টলিউডের অন্যতম ভার্সাটাইল অভিনেত্রী শুভশ্রী। দক্ষ অভিনয়ের দ্বারা প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করছেন শুভশ্রী। তবে এবার অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন তিনি।

অভিনেত্রীর প্রযোজনা সংস্থার নাম হবে সিকাবা হাউজ। কিন্তু আচমকা রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ছেড়ে নিজের আলাদা প্রযোজনা সংস্থা খোলার কারণ কী? এই বিষয়ে অভিনেত্রী একটি বেসরকারি সংবাদ সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমার শাশুড়ি মা এবং রাজ দুজনেই বরাবর চেয়েছেন যাতে আমি অভিনয়ের পাশাপাশি নিজে একটা কিছু করি। নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলি। আর সেটা অবশ্যই কোনও অন্য প্রযোজনা সংস্থার অধীনে নয়। ওঁরা উৎসাহ দিয়েছেন বলেই আমি এই পথে এগিয়েছি।’ তবে অভিনেত্রী এও জানিয়েছেন, তাঁর এই প্রযোজনা সংস্থা খোলার মূল কারণ নতুনদের সুযোগ দেওয়া।

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা! ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ