বাঁকুড়াতে কিশোরীকে চুলের মুঠি ধরে গাড়িতে তুলে বিতর্কে

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: কিশোরীর চুলের মুঠি ধরে গাড়িতে তুললো পুলিশ। সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় । পুলিশ সুপার(SP) ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি তাকে সাসপেন্ড করা হয়।

ভালোবাসার টানে বাড়ি ছেড়ে বেরিয়ে আসা কিশোরীকে বাড়ি ফেরানোর সময় ট্রাফিক বিভাগের ওসি অলকেশ পতি(OC Alokesh Pati) এক কিশোরীর চুলের মুঠি ধরে গাড়িতে তোলার ভিডিও ঘিরে তোলপাড় সোস্যাল মিডিয়া। ঘটনা বাঁকুড়ার কোতুলপুরের(Kotalpur) নেতাজী মোড়ের। এই ঘটনার কড়া সমালোচনা করে সোচ্চার হয়েছে বিরোধী রাজনৈতিক দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ভালোবাসার টানে কাউকে কিছু না জানিয়ে প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান স্থানীয় এক কিশোরী। বুধবার রাতে পরিবারের লোকজন ওই কিশোরীকে কোতুলপুর থানার নেতাজী মোড় এলাকায় দেখতে পান। পরিবারের লোকজন কিশোরীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কোনোভাবেই বাড়ি ফিরতে চায়নি ওই কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া জেলার(Bakura District) জয়পুর কোতুলপুর ট্রাফিক ওসি (OC)অলকেশ পতি।

অভিযোগ সেই সময় ট্রাফিক পুলিশ আধিকারিক অলকেশ পতি কিশোরীর চুলের মুঠি ধরে তাকে গাড়িতে তোলেন। কোনো পুরুষ পুলিশ আধিকারিক কীভাবে একজন কিশোরীকে এভাবে চুলের মুঠি ধরে গাড়িতে তুলতে পারেন তা নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়েছে নেট মাধ্যমে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসতেই সমালোচনায় সরব হয় কংগ্রেস ও বিজেপি।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি