চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেলা হাসপাতাল পেতে চলেছে উত্তর ২৪ পরগণা

নিজস্ব প্রতিনিধি: নতুন জেলা হাসপাতাল পেতে চলেছে উত্তর ২৪ পরগণা।রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে হাবরা, অশোকনগর স্টেট্ জেনারেল হাসপাতাল ও নবনির্মিত  একটি  হাসপাতাল মিলিয়ে জেলা হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধা হবে বলেই আশা করা হচ্ছে।খবর প্রকাশ্যে আসতেই রীতিমত খুশি রোগীর পরিবার পরিজনেরা।

ক্রমশ ডেঙ্গু সহ নানান রোগের প্রকোপ বাড়ছে।পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। ফলে হাবরা হাসপাতালে ইতিমধ্যেই বেড সংখ্যা বাড়ানো হচ্ছে। ফলে তিন হাসপাতাল সংযুক্ত করে জেলা হাসপাতালে রূপান্তরিত করা হলে আর পরিষেবার জন্য আর ছুটতে হবেনা কলকাতায়।

রাজ্যে বেসরকারি হাসপাতালগুলির রমরমার মাঝে সরকারি হাসপাতালগুলিতেও ঢালাও উন্নতকরণের চেষ্টা করছে রাজ্য সরকার। এতে চিকিৎসার মান উন্নত হয়েছে। কঠিন ব্যধিতেও সরকারি হাসপাতালের ওপর ভরসা রাখছে সাধারণ মানুষ।

Published by:

Share Link:

More Releted News:

হাওড়া জুড়ে বাঁটুলের দাপট, ভোটের ময়দানে কেন এত সক্রিয় এই সুপারহিরো

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের বৈঠক!‌ ফাঁস সিসিটিভি ফুটেজ, নির্বাচন কমিশনে তৃণমূল

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

ভোট শেষ না হওয়া পর্যন্ত এলাকা ছাড়তে পারবেন না প্রার্থীরা, নির্দেশ কমিশনের

নন্দীগ্রামে গুন্ডামি আধা সেনার জওয়ানদের, বেছে বেছে বিজেপি বিরোধীদের উপরে হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ