আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরানের অবিশ্বাস্য ব্যাটিংয়ের দৌলতে দ্বিতীয় ম্যাচেও জিতল ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিনিধি: নিকোলাস পুরানের অনবদ্য ৬৭ রানের দৌলতে রবিবার দ্বিতীয় ম্যাচেও ভারতকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। সাত বল বাকি থাকতেই হাতে দুই উইকেট নিয়ে জিতে যায় রভম্যান পাওয়েলরা। পর পর দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকে মুখে এসে দাঁড়াল ক্যারিবীয়রা।     

রবিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছিল ক্যারিবীয়রা। কিন্তু প্রথম ওভারেই প্রতিপক্ষ শিবিরে জোড়া ধাক্কা দেন হার্দিক পাণ্ড্য। প্রথম বলে ফিরিয়ে দেন ব্র্যান্ডন কিং’কে (০) এবং চতুর্থ বলে জনসন চার্লসকে (২)। দুই রানে দু’উইকেট হারানো দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান। দু’জনে ঠাণ্ডা মাথায় খেলছিলেন। কিন্তু অতিরিক্ত মারমুখী হতে গিয়ে আরশদীপের বলে সাজঘরে ফেরেন মেয়ার্স (৭ বলে ১৫)। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান পুরান ও ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল। দুজনে জুটি বেঁধে ৬.১ ওভারে ৬৭ রান তুলে ভারতীয় শিবিরের রক্তচাপ বাড়িয়ে দেন। ফের বল করতে এসে পাওয়েলকে (২১)ফিরিয়ে জুটি ভাঙেন হার্দিক। অধিনায়ক ফিরতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নেন নিকোলাস পুরান। বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন। মাত্র ২৯ বলেই নিজের দশম অর্ধশতরান পূরণ করেন। শেষ পর্যন্ত ৬৭ রানের মাথায় পুরানকে থামান মুকেশ কুমার।

আর তার পরেই বার বার বদলাল ম্যাচের রং। পঞ্চদশ ওভারে বল করতে এসে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে পর পর তিনবার ধাক্কা দেন যজুবেন্দ্র চহাল। প্রথম বলে রান আউট হয়ে শুন্য রানে সাজঘরে ফেরেন রোমারিও শেফার্ড। চতুর্থ বলে ফিরিয়ে দেন জেসন হোল্ডারকে (০)। আর শেষ বলে হেটমায়ারকে। মাত্র তিন রান যোগ হতে না হতেই তিন ব্যাটারকে হারিয়ে চরম বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ শিবির। অনেকেই ধরে নিয়েছিলেন ভারতের জয় সময়ের অপেক্ষা। কিন্তু নবম উইকেটে জুটি বেঁধে ভারতের মুখ থেকে জয়ের গ্রাস কেড়ে নেড়ে দুই বোলার আকিল হোসেন ও আলজারি জোসেফ। ভারতীয বোলারদের তুলোধনা করে সাত বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্য পৌঁছে দেন দুই টেল এন্ডার। আকিল ১০ বলে ১৬ রানে এবং জোসেফ ৮ বলে ১০ রানে অপরাজিত থাকেন।  

Published by:

Share Link:

More Releted News:

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ