প্রেমের টানে পাকিস্তানে যাওয়া অঞ্জুর ভিসার মেয়াদ বাড়ল এক বছর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বাবা-মা-স্বামী আর দুই সন্তান রেখে প্রেমের টানে পাকিস্তানে আসা রাজস্থানের আলওয়ারের গৃহবধূ অঞ্জুর ভিসার মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছে শাহবাজ শরিফ সরকার। সোমবার অঞ্জুর বর্তমান স্বামী নাসারুল্লাহ এ খবর দিয়েছেন। ভারতীয় গৃহবধূর ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তান বিদেশ মন্ত্রকের এমন মেহেরবান হওয়ার খবরে অনেকেই বিস্মিত।

উল্লেখ্য, ফেসবুকেই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা নাসারুল্লাহের সঙ্গে পরিচয় হয় আলওয়ারের গৃহবধূ অঞ্জুর। ক্রমশই সেই আলাপ প্রেমের সম্পর্কে গড়ায়। আর প্রেমিকের টানে গত জুলাই মাসের শেষের দিকে  স্বামী অরবিন্দ ও দুই সন্তানকে রেখেই খাইবার পাখতুনখাওয়ায় হাজির হন অঞ্জু। প্রথমে শুধুমাত্র ঘোরার জন্যই পাকিস্তানে এসেছিলেন বলে জানিয়েছিলেন আলওয়ারের গৃহবধূ। কিন্তু কয়েকদিনের মধ্যেই ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণের পাশাপাশি ফেসবুক প্রেমিক নাসারুল্লাহের সঙ্গে প্রণয়সূত্রেও আবদ্ধ হন অঞ্জু। ধর্মান্তরের পর তাঁর নতুন নাম হয়েছে ফতেমা।

আগামী ২০ অগস্ট পর্যন্ত পাকিস্তানে থাকার ভিসা রয়েছে বন্ধুর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আর দেশে ফিরে আসার সম্ভাবনা নেই তাঁর। কিন্তু ভারতীয় গৃহবধূ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর না নিয়ে নাগরিকত্ব দিতে রাজি হয়নি পাকিস্তানের বিদেশ মন্ত্রক। তাই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে যাতে অঞ্জুর নব্য স্বামীর সঙ্গে থাকার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা তৈরি না হয়, তার জন্য ভারত থেকে আসা গৃহবধূর ভিসার মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত