‘গোটা দেশই আমার বাড়ি’, বাংলো ফেরত পেয়ে প্রতিক্রিয়া রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীর্ষ আদালতের রায়ের পরে সাংসদ পদ যেমন ফিরে পেয়েছেন, তেমনই মাথা গোঁজার জন্য সরকারি বাসভবনও পেয়েছেন। সাংসদ পদ খারিজের আগে পর্যন্ত যে বাড়ি ছিল তাঁর সরকারি ঠিকানা, সেই ১২ নম্বর তুঘলক লেনের বাংলো রাহুল গান্ধির থাকার জন্য মঙ্গলবার বরাদ্দ করেছে লোকসভার হাউস কমিটি। আর মাথা গোঁজার জন্য ছাদ পাওয়ার পরে প্রথম প্রতিক্রিয়ায় প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, ‘গোটা দেশই আমার বাড়ি।’

২০০৪ সালে প্রথমবার অমেথি থেকে সাংসদ হওয়ার পরেই রাহুল গান্ধিকে ১২ নম্বর তুঘলক লেনের বাংলো বরাদ্দ করা হয়। ২০০৫ সালে সাংসদ হিসেবে প্রাপ্য সরকারি বাসভবনে ওঠেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ২০০৫ সাল থেকে রাহুল গান্ধির সরকারি বাসভবনের ঠিকানা ছিল সেটাই। সাংসদ পদ খারিজের পরে গত ২২ এপ্রিল ওই সরকারি বাসভবন ছেড়ে দেন তিনি। দীর্ঘ ১৮ বছর ধরে যা বাংলোতে বসবাস করতেন সেই বাড়ি ছাড়তে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রাহুল। নগরোন্নয়ন মন্ত্রকের আধিকারিকদের হাতে চাবি সঁপে দেওয়ার সময়ে বলেন, ‘সত্যি কথা বলার জন্য আমাকে সবক শেখানো হল।’

১২ নম্বর তুঘলক লেনের বাংলো ছেড়ে মা সোনিয়া গান্ধির ১০ জনপথের বাসভবনে উঠে যান রাহুল। গত শুক্রবার সুপ্রিম কোর্ট বড়সড় স্বস্তি দিয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। ‘মোদি’ পদবি মন্তব্য মামলায় গুজরাতের সুরাত আদালতের দেওয়া শাস্তির উপরে স্থগিতাদেশ জারি করেছে। তার ফলে ফের সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল। গতকাল সোমবারই লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে সাংসদ হিসেবে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে পুনর্বহাল করা হয়। আর সাংসদ হিসেবে যেহেতু তাঁর সরকারি বাসভবন প্রাপ্য, তাই ১২ নম্বর তুঘলক লেনের বাংলো ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ