কেরলের নাম বদলে ‘কেরলম’ করার প্রস্তাব পেশ বিধানসভায়

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: ঈশ্বরের আপন দেশ কেরলের নাম বদলে ‘কেরলম’ করার সিদ্ধান্ত নিয়েছে পিনরাই বিজয়ন সরকার। আজ বুধবারই এ সংক্রান্ত প্রস্তাব পেশ হচ্ছে রাজ্য বিধানসভায়। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ওই প্রস্তাব পেশ করবেন। যদিও আচমকাই কেন রাজ্যের নাম বদলের প্রয়োজন হয়ে পড়ল তা নিয়ে অবশ্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

দেশে স্বাধীনের নয় বছর বাদে ১৯৫৬ সালের পয়লা নভেম্বর তামিলনাডু ও কর্নাটকের বেশ কয়েকটি জেলা নিয়ে গঠিত হয়েছিল কেরল। মূলত মালায়ালি অধ্যুষিত ত্রিবাঙ্কুর, কোচিন, মালাবার ও দক্ষিণ  কানাড়া নিয়েই নয়া রাজ্য গঠন করা হয়েছিল। প্রাচীন যুগে কেরলের শাসক ছিল চেরা রাজবংশ। আর ওই রাজবংশের সন্তান কেরলপুতোর নামানুসারেই কেরলের নামকরণ করা হয়েছিল।

এদিন কেরল বিধানসভায় রাজ্যের নাম বদল সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে। কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো হবে যাতে সরকারি সব নথিপত্রে এখন থেকে কেরলের নাম ‘কেরলম’ করা হয়। যদিও পিনরাই বিজয়ন সরকারের ওই প্রস্তাবে রাজ্যপাল আরিফ মহম্মদ খান সম্মতি দেবেন কিনা তা নিয়ে সংশয় থাকছে। কেননা, রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক মোটেও মধুর নয়। একাধিক ইস্যুতে সঙ্ঘাত দেখা দিয়েছে। শুধু তাই নয়, মঙ্গলবারই রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে এক প্রস্তাবও পাশ হয়েছে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি