হাওয়াইয়ে দাবানলে পুড়ে মৃত্যু ৫৩ জনের, নিখোঁজ অন্তত ১০০০

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভয়াবহ দাবানলে কার্যত ছারখার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত হাওয়াই দ্বীপপুঞ্জ। অঙ্গরাজ্যটির মাউয়ি দ্বীপের লাহাইনা শহরে ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছেন অন্তত ৫৩ জন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও অসংখ্য মানুষ। খোঁজ পাওয়া যাচ্ছে না কমপক্ষে এক হাজার জনের। হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন চলতি দাবানলকে অঙ্গ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গত মঙ্গলবার হাওয়াই দ্বীপপুঞ্জের মাউয়ি দ্বীপে আছড়ে পড়ে হ্যারিকেন। আর সেই ঝড়ের দাপটে কার্যত ধ্বংসস্তুপের চেহারা নেয় মাউয়ি দ্বীপের লাহাইনা। আচমকাই ছড়িয়ে পড়ে দাবানল। নিমিষেই ভয়াবহ চেহারা নেয় সেই বিধ্বংসী দাবানল। ছারখার করে দেয় লাহাইনাকে। ভয়াবহ আগুন নেভাতে দমকল কর্মীদের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের নামানো হয়। আগুন থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন। ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যাওয়ায় ভয়াবহ আগুন আনতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। দ্বীপটির পশ্চিমাংশ অন্য অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কানপাতা দায় হয়ে উঠেছে।

ভয়াবহ দাবানলের কারণে গত দুদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাও ভেঙে পড়েছে। পড়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাহাইনার বাসিন্দারা। হাসপাতালগুলিতে অগ্নিদগ্ধ রোগীর ভিড় উপচে পড়েছে। আকাশে-বাতাসে শুধুই পোড়ার গন্ধ। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে বেশ কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা। নিখোঁজদের সন্ধানে শুরু হয়েছে বিশেষ তল্লাশি অভিযান।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?