মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ডিভাইডারে উঠে গেল পুলকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: নিউটাউনে পুলকার দুর্ঘটনা। চালকের স্বীকারোক্তি, মোবাইলে কথা বলতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় পুলকার। পাঁচজন ছাত্র নিয়ে স্কুলে যাচ্ছিলো গাড়িটি। বালিগুড়ির(Baliguri) কাছে এই দুর্ঘটনা ঘটে। দুজন ছাত্র আহত। গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে, নিউটাউন(Newtown) শাপুর্জি থেকে পাঁচ জন ছাত্রকে নিয়ে, নিউটাউন এর একটি বেসরকারি স্কুলে যাচ্ছিলো একটি পুলকার। কারিগরি ভবন পেরোনোর পর চালকের মোবাইলে ফোন আসে। চালকের দাবি সেই ফোন ধরতে গিয়েই বিপত্তি ।ফোনে কথা বলতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়িটি। দুজন ছাত্র অল্প আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর দেওয়া হয় ওই গাড়িতে থাকা বাচ্চাদের অভিভাবকদেরকে।

অভিভাবকরা এসে বাচ্চাদের নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ চালকে আটক করেছে। গাড়িটিকেও আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। মোবাইলে(Mobile ) কথা বলতে বলতে গাড়ি চালানো বিপজ্জনক এই বার্তা পুলিশের পক্ষ থেকে বারে বারে দেওয়ার পরেও একশ্রেণীর গাড়ি চালকের এখনো হুশ ফেরে নি। বুধবার সকালে এই দুর্ঘটনা ফের তা প্রমাণ করল।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন