একবারের বেশি স্নান করলেই গুনতে হবে বাড়তি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একবারের বেশি স্নান করলে গুনতে হবে বেশি টাকা। এমন অদ্ভুত নিয়মই চালু রয়েছে হোটেলটিতে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে রয়েছে হোটেলটি।  দুই রাতের জন্য ভাড়া নিয়েছিলেন চিনা এক মহিলা।  হোটেল ছাড়ার সময় একটি বিজ্ঞপ্তিতে তাঁর চোখ যায়। সেখানেই এই বিষয়টি তিনি দেখতে পান। নির্দেশনামায় লেখা ছিল, একবারের বেশি স্নান করলে গুনতে হবে বাড়তি ফি।

ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মহিলা।  ক্ষোভ উগড়ে দেন হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।  প্রতি রাতে আড়াই হাজার ইউয়ান (৩৫০ মার্কিন ডলার) দিয়ে হোটেলের একটি ঘর  ভাড়া নেন । স্নানের জন্য অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়টি তিনি আগে জানতেন না। ঘর নেওয়ার পরে তিনি জানেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন হোটেলকর্মী মহিলাকে  বলেন,  বেশি জল যাতে অপচয় না হয় তাই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর আরেক কর্মী তাঁকে জানিয়েছেন, গ্রীষ্মকালীন ছুটির মরশুমে অনেক গেস্টরা প্রচুর জল অপচয় করেছে।  তবে এক মাস ধরে নির্দেশনামা থাকলেও এখন পর্যন্ত কারো কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়নি।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?