চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গ জুড়ে হলুদ ও কমলা সর্তকতা জারি করল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের জন্য কমলা ও হলুদ সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,মৌসুমী অক্ষরেখার অবস্থান আবারো একটু উত্তরের দিকে সরে যাবে ।২১ আগষ্ট থেকে মোটামুটি ফুড হিলসের দিকে থাকবে। ফলে ২১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই সময়টা উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে(Northbengal) সর্বত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ও তার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত ওপরের যে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এইসব জেলাতে ভারী থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে যে বৃষ্টি হবে তার ইম্প্যাক্টে নদী স্তরের জল বাড়বে কিছু কিছু জায়গায়। ওয়াটার লগইন- র সমস্যা হবে। এছাড়া পাহাড়ে ভূমিধস এবং ল্যান্ড স্লাইড এর সম্ভাবনা থাকছে । বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

দক্ষিণবঙ্গের(SouthBengal) ক্ষেত্রে যেটা বলা হয়েছিল আজ থেকে বৃষ্টি কমবে । উনিশ-কুড়ি এবং ২১আগস্ট এই তিন দিন বৃষ্টিটা দক্ষিণবঙ্গের জন্য কম থাকবে। ২২ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। একটু বেশি বাড়বে ২৩ এবং ২৪ তারিখ নাগাদ। তাপমাত্রা কোন পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের জন্য। ফলে দিনের বেলায় আদ্রতা জনিত অস্বস্তিকর গরম অনুভব হবে। কলকাতার ক্ষেত্রেও বৃষ্টি কমে যাবে কাল পরশু । আরেকটু কমে যাবে বৃষ্টিপাতের মাত্রা। আবার ২২ তারিখ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জন্য। কলকাতার(Kolkata) ক্ষেত্রে আগামী সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানান সঞ্জীব বাবু।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ