সাত নবজাতককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্রিটিশ নার্স

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সাত সদ্যোজাতকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ৩৩ বছর বয়সী এক নার্স। শুক্রবার ম্যানচেস্টার ক্রাউন আদালতের বিচারক লুসি লেটবি নামে কাউন্টেস অফ চেস্টার হাসপাতালের ওই নার্সকে দোষী সাব্যস্ত করেছেন। আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে। যাবজ্জীবন কারাদণ্ড কিংবা দীর্ঘমেয়াদী জেল হতে পারে শিশুঘাতী নার্সের।  ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলার হিসেবে চিহ্নিত হয়েছেন লুসি।   

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ এক প্রতিবেদনে জানিয়েছে, কাউন্টেস অফ চেস্টার হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটের নার্স হিসেবে কর্মরত ছিলেন ৩৩ বছর বয়সী লুসি লেটবি। ২০১৫-১৬ সালে রাতের শিফটে ডিউটি করার সময়েই নবজাতকদের শরীরে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন ও বাতাস ঢুকিয়ে এবং বাকিদের জোর করে দুধ খাইয়ে হত্যা করেন। কয়েকজন শিশুর উপর একাধিকবার আক্রমণ করে মৃত্যু নিশ্চিত করেছেন লুসি। আচমকাই শিশু মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি পুলিশের গোচরে আনেন তাঁরা।

তদন্তে নেমে ২০১৮ সালে প্রথমবার হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটের নার্স লুসিকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু জামিন পেয়ে যান ৩৩ বছর বয়সী নার্স। এর পরে ২০১৯ সালে ফের গ্রেপতার করা হয়। তল্লাশির সময়ে লুসির বাড়ি থেকে একটি চিরকূটও উদ্ধার করেন তদন্তকারীরা। ওই চিরকূটে লেখা ছিল, ‘আমি একরত্তি নিরাপরাধ শিশুদের  খুন করেছি, কারণ তাদের যত্ন নেওয়ার মতো যথেষ্ট ভালমানুষ আমি নই। আমি ভীষণ খারাপ মানুষ। আমি শয়তান, আমিই এ কাজ করেছি (আই অ্যাম ইভিল, আই ডিড দিস)।’ তদন্তে উঠে আসে, মূলত যমজ সদ্যোজাতদের শিকার হিসেবে বেছে নিয়েছিল লুসি।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?