আলুওয়ালিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার

সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া যাতে ২০২৪'র ভোটে আর টিকিট না পান তার জন্য দলেরই নেতাকে দিয়ে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করাল বিজেপিরই একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী অবস্থা! দলের সাংসদকে(Member of Parliament) বাঁশ দিচ্ছে কিনা দলেরই নেতা! এমনটাও হতে পারে? হতেই পারে যদি দলটার নাম হয় ভারতীয় জনতা পার্টি(BJP)। জাতীয় পতাকার প্রতি অবমাননাকর আচরণের অভিযোগ উঠেছে বাংলারই(Bengal) এক বিজেপি সাংসদের বিরুদ্ধে। তিনি আর কেউ নন, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের(Burdhwan Durgapur Constituency) বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া(S S Ahluwalia)। কিন্তু সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় এই ঘটনায় বর্ধমান থানায় তাঁর বিরুদ্ধে যিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি কোনও তৃণমূল কংগ্রেস বা বাম কিংবা কংগ্রেস নেতা নন। তিনি বর্ধমান শহরেরই এক বিজেপি নেতা। অর্থাৎ বিজেপির নেতা থানায় অভিযোগ করছেন বিজেপি সাংসদের বিরুদ্ধে। এই ঘটনা বিজেপিতেই হতে পারে।

আরও পড়ুন ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা বঙ্গ বিজেপিতে

ঠিক কী হয়েছে? গত ১৫ অগাস্টে দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন করায় বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বর্ধমান থানায়। শুক্রবার বর্ধমান সনাতন সংহতি দক্ষিণ বিধানসভার আহ্বায়ক ইন্দ্রনীল গোস্বামী এই অভিযোগ দায়ের করেছেন। ইন্দ্রনীলবাবুর অভিযোগ, ১৫ আগষ্ট বর্ধমান স্টেশনের সামনে সুউচ্চ স্তম্ভে জুতো পরেই দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপি সাংসদ। এই ঘটনা জাতীয় পতাকাকে অপমান করার সামিল। একজনের সাংসদের থেকে এই ধরনের আচরণ কাম্য নয়।  এতে সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। তাই সাংসদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারী। কিন্তু প্রশ্ন হচ্ছে সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার সাহস কোথা থেকে পেলেন দলের এক নেতা? বঙ্গ বিজেপি সূত্রে জানানো হয়েছে, আদতে দলের তরফেই ইন্দ্রনীলকে দিয়ে এই পদক্ষেপ করানো হয়েছে যাতে ২০২৪ সালে আলুওয়ালিয়া আর টিকিট না পায় তার জন্য।

আরও পড়ুন হাসপাতালের আউটডোরের টিকিট কাটতে QR Code

কিন্তু কে এই ইন্দ্রনীল? সেটা খোঁজখবর করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রনীল গোস্বামী বর্ধমান শহরে বিজেপি নেতা হিসেবেই পরিচিত। বিজেপি করার অপরাধে অতীতেও তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে। এই অবস্থায় খোদ বিজেপি সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হওয়ার শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এব্যাপারে সাংসদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশে দায়ের করা অভিযোগে ইন্দ্রনীল লিখেছেন, ‘বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া ১৫ অগাস্ট বর্ধমান স্টেশনে জুতো পড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। সাংসদের এই আচরণে বর্ধমান শহরের নাগরিকবৃন্দ ক্ষুব্ধ ও অপমানিত। সাংসদের এই আচরণ সর্বভারতীয় তথা বাংলার পরিপন্থী। রাষ্ট্রীয় সংস্কৃতির বিরুদ্ধে এই আচরণ, তাই আইনত পদক্ষেপ করা হোক।’

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স