মুম্বই মামলার কুচক্রী তাহাউর রানার ভারতে প্রত্যর্পণে স্থগিতাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভুত কানাডার ব্যবসায়ী তাহাউর হুসেন রানাকে ভারতে প্রত্যর্পণ নিয়ে ফের অনিশ্চয়তার মেঘ। কেননা, ক্যালিফোর্নিয়ার জেলা বিচারক ডেল এস ফিশার গত ১৮ অগস্ট এক রায়ে রানার ভারতে প্রত্যর্পণের উপরে স্থগিতাদেশ জারি করেছেন। নবম সার্কিট আদালতে পাকিস্তানি বংশোদ্ভুত কানাডিয়ান ব্যবসায়ীর আর্জির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রত্যর্পণ প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছেন তিনি। ওই নির্দেশের ফলে মুম্বই হামলার অন্যতম কুচক্রীর ভারতে প্রত্যর্পণ ফের অনিশ্চিত হয়ে গেল।

দীর্ঘদিন ধরেই লস অ্যাঞ্জেলসের জেলে বন্দি ২৬/১১ মুম্বই মামলার অন্যতম কুচক্রী তাহাউর হুসেন রানাকে দেশে ফেরত আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদি সরকার। গত মে মাসে আমেরিকার এক আদালত পাক বংশোদ্ভুত ব্যবসায়ীকে ভারতে প্রত্যর্পণ করা যাবে বলে জানিয়েছিল। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হেবিয়াস কর্পাস দাখিল করেছিলেন মুম্বই মামলার অন্যতম চক্রী। যদিও গত জুনে সেই আবেদনও খারিজ হয়ে যায়। আর তার পরেই মার্কিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়।

ভারতের হাতে তাঁকে যাতে তুলে না দেওয়া হয় সেই আর্জি জানিয়ে নবম সার্কিট আদালতের দ্বারস্থ হয়েছিলেন রানা। বাইডেন প্রশাসনের পক্ষ থেকেও আদালতে আবেদন জানানো হয়, মুম্বই হামলার কুচক্রীকে ভারতে প্রত্যর্পণের ক্ষেত্রে যেন কোনও স্থগিতাদেশ না দেওয়া হয়। যদিও সেই আর্জিতে কর্ণপাত করেননি জেলা বিচারক ডেল এস ফিশার। রানাকে ভারতে প্রত্যর্পণের উপরে স্থগিতাদেশ জারি করেছেন।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ