এসএসকেএমের হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার নার্সিং ছাত্রীর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরকাণ্ডের মাঝেই ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা। এসএসকেএমের লিটন হস্টেলের শৌচাগার থেকে এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল ভবানীপুর থানার পুলিশ। কীভাবে ওই পড়ুয়ার মৃত্যু হল, তার কারণ জানতে মৃতা ছাত্রীর দেহের ময়না তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ওই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা ছাত্রী এসএসকেএম হাসপাতালের নার্সিং-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। হস্টেলে থেকেই পড়াশোনা করতেন। বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ শৌচাগারের দরজা বন্ধ ছিল। ডাকাডাকি করে সাড়া না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। ভবানীপুর তানার পুলিশ এসে শৌচাগারের দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, মৃত অবস্থাতেই ছাত্রীকে নিয়ে আসা হয়েছিল।

মৃতা ছাত্রীর সহপাঠীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই বেশ মনমরা ছিল ওই পড়ুয়া। মানসিক অবসাদে ভুগছিল। যদিও কী কারণে মানসিক অবসাদ, তা জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করেছে ওই নার্সিং ছাত্রী। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ)-এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। হাসপাতাল ও হস্টেল কর্তৃপক্ষের সঙ্গেও তদন্তকারীরা কথা বলছেন।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের